নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল রনবীর কাপুরের। আজ তাকে ইডির অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু রনবীর নয় সামনে এসেছিল একাধিক বলিউড অভিনেতা এবং অভিনেত্রীর নাম। এবার নাম জড়াল শ্রদ্ধা কাপুরের। সমন পাঠানো হল অভিনেত্রীকে ইডির তরফ থেকে।
আরও পড়ুনঃ উত্তম কুমারের চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে নীল, অভিনেতা কী বলছেন?


তথ্য অনুযায়ী আজকেই শ্রদ্ধা কাপুরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত মাসে সামনে এসেছিল মহাদেব বেটিং চক্রের দুর্নীতির খবর। সেপ্টেম্বর মাস থেকেই এই বিষয়ে চালান হচ্ছিল তল্লাশি। কলকাতা এবং তিনটি শহরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা গিয়েছিল প্রায় ৪১৭ কোটি টাকা। তার পর ধিরে ধিরে এই দুর্নীতি কাণ্ডে নাম জড়ায় বলিউডের বেশ কিছু অভিনেতা এবং অভিনেত্রীর।

তল্লাশিতে নাম উঠে আসে রণবীর কাপুরসহ কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান এবং প্রমুখের নাম। কাল কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে পাঠানো হয়েছিল সমন। এবং নাম জড়াল শ্রদ্ধা কাপুরের। আজ রনবীর কাপুরকে ইডি দেখে পাঠালেও তিনি দুদিন সময় চেয়েছিলেন। কিন্তু আদৌ সেই ছুটি মঞ্জুর হবে কিনা তা ইডির তরফ থেকে জানানো হয়নি।
ইডির নিশানায় শ্রদ্ধা কাপুর, কবে ডাক পাঠাল ED?



প্রসঙ্গত উল্লেখ্য এই মহাদেব বেটিং অ্যাপ বেআইনি ভাবে টাকা তুলত ব্যবহারকারীদের কাজ থেকে। আর এই অ্যাপ এর হয়েই প্রচার চালাত রনবীরসহ বহু অভিনেতা এবং অভিনেত্রী। যার বিনিময়ে নিত কোটি কোটি টাকা। তবে শুধু অভিনেতাদের দিয়ে প্রচার চালান হত নাকি এর পেছনে রয়েছে আরও কিছু রহস্য তা সামনে আনতে চলছে তল্লাশি।








