Uttam Kumar: উত্তম কুমারের চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে নীল, অভিনেতা কী বলছেন?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সমস্ত আইনি জট কাটিয়ে, প্রায় সাড়ে তিন বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রবীর রায় পরিচালিত উত্তম কুমারের বায়োপিক ‘যেতে নাহি দিবো’। এই ছবিতে উত্তম কুমারের একটি বয়সে অভিনয় করেছেন সুজন নীল মুখোপাধ্যায়। এবার সেই লুক দর্শকদের সামনে এসেছে। যা দেখে সমালোচনার তির ধেয়ে আসছে অভিনেতার দিকে।

আরও পড়ুনঃ ওভারওয়েট শেহনাজকে মিস করছে রোগা শেহনাজ! কারণ জানালেন অভিনেত্রী

উত্তম কুমারের এই বায়োপিকের মাধ্যমে তার ছোটবেলা থেকে শেষবেলা সমস্ত দিকটিই তুলে ধরা হয়েছে। তবে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৯ সালে। তবে উত্তমকুমারের পরিবারের পক্ষ থেকে ছবি মুক্তিতে আপত্তি করা হয়। এমনকি পরিচালকের বিরুদ্ধে আইনি মামলাও করা হয়। তবে সেই আইনি জট অবশেষে কাটল। এবার সমস্ত হলে পুরো দমে মুক্তি পেতে চলেছে ছবি। যদিও চলতি বছরে সেপ্টেম্বরের ১ তারিখেই একটি হলে মুক্তি পেয়েছিল ছবি

উত্তম কুমারের চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে নীল, ছবির শুভমুক্তি আজ
উত্তম কুমারের চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে নীল, ছবির শুভমুক্তি আজ

আজ ৬ই অক্টোবর মুক্তি পাবে এই ছবি কিন্তু তার আগেই প্রথম পোস্টার সামনে আসতেই শুরু বিতর্ক। উত্তর কুমারের চরিত্রে নীলকে দেখতে পেয়ে খুশি নন দর্শকেরা। ছবির পোস্টারে নীলের মুখে দেখা যাচ্ছে তিল। তা নিয়ে ধেয়ে এসেছে একাধিক সমালোচনা। দর্শকদের দাবী প্রস্থেটিক vfx বা কোনো ভাবে তিল টা রিমুভ করা উচিত ছিল। তবে অভিনেতা জানান এই ছবির বাজেট খুব বেশী ছিল না সেই কারনেই তিলটা মুছে ফেলা সম্ভব হয়নি। এছাড়াও অভিনেতার মেকাপ নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। এই সমস্ত সমালোচনায় কী প্রতিক্রিয়া অভিনেতা এবং পরিচালকের?

উত্তম কুমারের চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে নীল, ছবির শুভমুক্তি আজ

অভিনেতা নীল জানান, “আগে থেকে ছবি না দেখে বিচার করবেন না। এই ছবিতে বিভিন্ন নতুন তথ্য পাবেন, তাই উত্তমকুমার সম্পর্কে অজানা তথ্য পেতে হলে অবশ্যই আসতে হবে এই ছবি দেখতে” অন্যদিকে ছবির পরিচালক প্রবীর জানিয়েছেন, ” এই ছবিটিকে ডকু ফিচার বললে ভাল হবে। আর নীল কে আমি একটি সানগ্লাস পরা ছবিতে দেখে ছিলাম। আর সেই ছবি দেখেই আমার মনে হয়েছে নীলকে উত্তমকুমারের চরিত্রে বেশ বানাবে, আর কারোর লুক দেখে কাউকে বিচার না করে তার অভিনয় দেখুন। যদি আশাহত হন তাহলেই সমালোচনা করবেন তার আগে নয়”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর