Shehnaaz Gill: ওভারওয়েট শেহনাজকে মিস করছে রোগা শেহনাজ! কারণ জানালেন অভিনেত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ। তিনি পরিচিতি পেয়েছিলেন বিগ বস রিয়্যালিটি শো থেকে। সেখানে তিনি বেশ গোলুমলু ছিলেন। তার গোলুমলু চেহারা এবং তার শিশুসুলভ আচরনের জন্য তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে তার এই গোলুমলু চেহারা আর নেই এখন তিনি অনেকটাই মেদ ঝরিয়েছেন। তবে পুরনো শেহনাজকে মিস করছেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুনঃ “খুব মিস্‌ করছি পুরনো দিনগুলো” জিতুর সাথে বিচ্ছেদে খুশি নেই নবনীতা

বিগবস রিয়েল্যিটি শোতে কাজ করে তিনি সলমন খানের নজরে এসেছিলেন। এরপর সলমন খানের খানের হাত ধরেই তিনি কিসি কি ভাই কিসি কি জান সিনেমাতে অভিনয় করেছেন। এই মুহূর্তে তার হাতে রয়েছে আরও বহু কাজ। বলাবাহুল্য বলিউডে কাজ করার জন্যই নাকি নিজের ওজন কমিয়েছেন অভিনেত্রী।

ওভারওয়েট শেহনাজকে মিস করছে রোগা শেহনাজ! মুখ খুললেন এক সাক্ষাৎকারে
ওভারওয়েট শেহনাজকে মিস করছে রোগা শেহনাজ! মুখ খুললেন এক সাক্ষাৎকারে

এবার সেই কথা অভিনেত্রী নিজের মুখে জানালেন এক সাক্ষাৎকারে। অভিনেত্রী জানান তিনি জানেন বলিউডে কাজ করার জন্য প্রচুর সুন্দর ফিগার হতে হয়। বেশী ওয়েট হলে এই কেরিয়ারে থাকা সম্ভব নয়। তাছাড়া বলিউডের ডিজাইনার জামা কখন ফিট হবেনা। তাই জন্য তিনি রোগা হওয়ার পরিকল্পনা করেন।

ওভারওয়েট শেহনাজকে মিস করছে রোগা শেহনাজ! মুখ খুললেন এক সাক্ষাৎকারে

ওভারওয়েট শেহনাজকে মিস করছে রোগা শেহনাজ! মুখ খুললেন এক সাক্ষাৎকারে

সম্প্রতি সোনাম কাপুরের বোন রিয়া কাপুর প্রযোজিত ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে। এমনকি সেই ছবি টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সকলের নজর কেড়েছে। তবে এখানেই থেমে থাকেননি অভিনেত্রী তার হাতে এখনও রয়েছে প্রচুর কাজ। তাই নিজেকে পলিস করতে ব্যস্ত অভিনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর