নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারের শূন্যপদে নিয়োগ, করোনা পরিস্থিতিতে বেড়েই চলেছে বেকারত্বর হার। কাজ হারাচ্ছে একের পর এক মানুষ. এরই মধ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো রাজ্য সরকার. সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়ােগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি । আলিপুরদুয়ার, বসিরহাট, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া এবং নন্দীগ্রামে এই শূন্যপদে কর্মী নিয়ােগ করা হবে।


আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়ােগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ১৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। দেখে নিন কিভাবে করতে হবে আবেদন আবেদনের শর্ত: ১. সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।২. এম এস অফিস সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।৩. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর দক্ষতা: একই পদে কাজের ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আবেদনকারীর বয়সসীমা: ১ এপ্রিল, ২০২০ তারিখের ভিত্তিতে নমূনতম ২০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। বেতন:এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২০ হাজার ৮০০ টাকা বেতন পাবেন। আবেদনের পদ্ধতি: https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীকে আগামী ১৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
রাজ্য সরকারের শূন্যপদে নিয়োগ, আবেদনের ফি: আবেদনকারীকে ফি হিসাবে ১০০ টাকা জমা দিতে হবে।প্রার্থীকে আগামী ১৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।প্রার্থী নির্বাচনের পদ্ধতি: লিখিত, কম্পিউটারভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়ােগ করা হবে। আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।










