শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সরকার বদলের বিরাট সম্ভবনা দেখা দিয়েছিল পশ্চিমবঙ্গে। কিন্তু ভোটের ফল ঘোষণা হতেই ব্যাপক জনসমর্থন নিয়ে রাজ্যে তৃতীয়বার সরকার গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। অপরদিকে আশা মত ফল না হলেও বাম-কংগ্রেস কে টেক্কা দিয়ে প্রধান বিরোধী হিসেবে উঠে আসে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ ‘ নির্বাচন কে সিরিয়াসলি নিচ্ছেনা কর্মীরা ‘ মুখ খুললেন জয়প্রকাশ

তবে বিধানসভা নির্বাচনে আকর্ষণীয় লড়াই করলে ও এবারের উপনির্বাচনে কার্যত মুখ থুবরে পড়ে বঙ্গ বিজেপি শিবির। ভবানীপুর ও মুর্শিদাবাদের দুটি আসনে ব্যাপক ভাবে জনসমর্থন হারানোর পাশাপাশি বিধানসভা নির্বাচনে অন্যতম জয়ী কেন্দ্র দিনহাটা তে এবার জামাতন হারায় গেরুয়া শিবির।

দিনহাটা , গোসাবা , খড়দহ ও শান্তিপুরের ভোট প্রদানের যে পরিসংখ্যান সামনে এসেছে সেই অনুযায়ী শান্তিপুর বাদ দিয়ে বাকি তিন কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি প্রার্থীদের।

শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বিজেপির

শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বিজেপির

জানা গিয়েছে, লড়াইতে টিকে থাকতে হলে দিনহাটায় বিজেপিকে পেতে হত ৩৭,৫৪৭ টি ভোট। কিন্তু সেখানে পদ্ম শিবিরে পড়েছে ২৫,৪৮৬ টি ভোট। একই রকম ভাবে  গোসাবায় বঙ্গ বিজেপি কে পেতে হত ৩০,৮৬৮ টি ভোট, কিন্তু তারা পেয়েছে  ১৮,৪২৩ টি ভোট। বলাবাহুল্য, কাজল সিনহার মারা যাওয়ায় এই কেন্দ্রে প্রার্থী করা হয় রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কে, যাফলে ব্যাপক লড়াই করেও এই কেন্দ্র থেকে মাত্র  ২০,২৫৪ টি ভোট পায় পদ্ম শিবির।

শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত বিজেপির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন