CBI এর কথা শুনে ধরফড়ানি, অনুব্রত গেলেন এসএসকেএম-এ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআই দফতরে নয়, এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত। সূত্রের খবর, তিনি উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারেন চিকিৎসার জন্য। অথচ সকাল থেকেই বুধবার সিবিআই দফতরে ব্যাপক পুলিসি নিরাপত্তার ব্য়বস্থা করা হয়। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। সিবিআইয়ের পদস্থ আধাকারিকরাও হাজির ছিলেন নিজাম প্যালেসে।

আরও পড়ুনঃ দেশে পরিবারবাদ ও রাষ্ট্রবাদের রাজনীতি চলছে, প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের আক্রমণে মোদি

চিফ ইনভেস্টিগেটিং অফিসার, অ্যাডিশনাল এসপি থাকবেন এই জিজ্ঞাসাবাদে। এছাড়াও সিবিআইএর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রিবাস্তব গতকাল কলকাতা পৌঁছেছেন এবং তিনিও এখানে থেকেই সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ পর্ব মনিটর করবেন। যখন সব কিছু ঠিক তখনি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেলেন। বুধবার পঞ্চমবারের জন্য অনুব্রতকে সিবিআই দফতরে তলব করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে এর আগে তাঁকে চারবার তলব করে সিবিআই। কিন্তু কখনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আবার কখনও দলীয় কাজে ব্যস্ততার অজুহাতে তিনি হাজিরা এড়িয়ে যান। গ্রেফতারির আশঙ্কায় তিনি হাইকোর্টের কাছে রক্ষাকবচও চান। প্রথমে আদালত তাঁকে সেই রক্ষাকবচ দেয়।

 CBI এর কথা শুনে ধরপড়ানি, অনুব্রত গেলেন এসএসকেএম-এ

সি বি এই এর জেরারা জন্য গত কালই কলকাতাতে এসেছিলেন তিনি। এদিন আইনজীবী সঞ্জীব কুমার দাঁ আসেন অনুব্রত মণ্ডলের ফ্ল্যাটে। বেশ কিছুক্ষণ আলোচনা হয় তাঁদের দুজনের মধ্যে। এর পরেই তিনি নিজাম প্যালেসে না গিয়ে যান এস এস কে এম হাসপাতালে। কি তার শারীরিক অসুস্থতা তা এখনও জানা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর