Narendra Modi: দেশে পরিবারবাদ ও রাষ্ট্রবাদের রাজনীতি চলছে, প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের আক্রমণে মোদি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে পরিবারবাদ ও রাষ্ট্রবাদের রাজনীতি চলছে। দেশে কয়েকটি রাজনৈতিক দল আছে যাঁদের পরিবারের সদস্যরা রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে। দুর্নীতিতে একে অপরকে সাহায্য করেন। দেশের যুব সম্প্রদায়কে এরা প্ররোচিত করে এসেছে। এরা দেশের সংবিধান বোঝে না। বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ Weather Updates: ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, দেশের উন্নতির জন্য আমরা পরিশ্রম করে চলেছি। জনকল্যাণমূলক প্রকল্প মানুষের কাছে ১০০ শতাংশ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। কিছু রাজনৈতিক দল ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। মিথ্যে প্রতিশ্রুতি, দুর্নীতি করে ভোট ব্যাঙ্কের রাজনীতি করা হয়েছে। মানুষের কাজ করাই বিজেপির প্রধান লক্ষ্য।

Image

কিছু দল কয়েক দশক ধরে ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। আর যা প্রতিশ্রুতি দিয়েছে যা সামান্য কিছু বাস্তবায়ন করছে।ভোট ব্যাঙ্কের রাজনীতির কারণে দুর্নীতি এবং পক্ষপাতদুষ্ট হয়ে উঠছে রাজনীতি। বিজেপি শুধুমাত্র এটাকে চ্যালেঞ্জ করছে না, বরং মানূষের যাতে না ক্ষতি হয় সেদিকে নজর দিয়েছে।

তাঁর সংযোজন, দেশের উন্নতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। আমাদের রাজনীতি ও রাষ্ট্রনীতি একসঙ্গে চলে।  এই সমস্ত দলগুলিকে না হারানো অবধি লড়াই চলবে। গত তিন দশকে রাজ্যসভায় একশো পার করে বিজেপি সদস্য সংখ্যা। দেশবাসীর স্বপ্নপূরণের প্রতিনিধি বিজেপি

দেশে পরিবারবাদ ও রাষ্ট্রবাদের রাজনীতি চলছে, বিরোধীদের বিরুদ্ধে তোপ মোদির 

দেশে পরিবারবাদ ও রাষ্ট্রবাদের রাজনীতি চলছে, বিরোধীদের বিরুদ্ধে তোপ মোদির 
দেশে পরিবারবাদ ও রাষ্ট্রবাদের রাজনীতি চলছে, বিরোধীদের বিরুদ্ধে তোপ মোদির

একটা সময় ছিল যখন মানুষ মনে করত দেশে যে সরকারই আসুক না কেন, দেশের উন্নতি হওয়া সম্ভব নয়। এখন দেশের মানুষের মত পরিবর্তন হয়েছে। এখন মানুষ বলছে দেশ উন্নতির দিকে এগোচ্ছে। এখন ভারত বিশ্বের যে কোনও বিষয়ের ক্ষেত্রে ভারত এগিয়ে আসতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর