নজরবন্দি ব্যুরোঃ “শুভেন্দু তো বিজেপিতে যাওয়ার কথা বলেনি, সে তৃণমূলেই আছে”। বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে সাম্প্রতিক তরজায় তাঁর পাশে দাঁড়ালেন।এদিন অনুব্রত মণ্ডল বললেন, ”শুভেন্দু তো বিজেপিতে যাওয়ার কথা বলেননি। সে তৃণমূলেই আছে। কেন বলব তাঁর সম্বন্ধে? সে তো বিজেপি করেনি বা বিজেপিতে যোগ দেয়নি। আমিও অনেক সময় ফ্ল্যাগ ছাড়া মিটিং করি, এটা আমাদের কৌশল হতে পারে।”
বুধবার তৃণমূলের কর্মী সভা ছিল বীরভূমের লাভপুরে।সেই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমুলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল,জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, সাংসদ অসিত মাল, লাভপুরের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, মান্নান হোসেন-সহ জেলা নেতৃত্বের বেশিরভাগই।
“শুভেন্দু তো বিজেপিতে যাওয়ার কথা বলেনি, সে তৃণমূলেই আছে”। অনুব্রত মণ্ডল বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে বলেন, ”ফলাফল নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা রয়েছে। আর আসাদউদ্দিন ওয়েইসির মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম হল বিজেপির দালাল। এই দলটি ৩৬টি আসনে ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। আমি মুসলিমের বন্ধু, কিন্তু ও মুসলিমের বন্ধু নয়। সম্পূর্ণ বিজেপির দালাল।”
পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে লড়বে বলে জানিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বিহারে আশানুরূপ ফলাফল হাওয়ায়। তার পরিপ্রেক্ষিতে বীরভূমের তৃণমূল সভাপতির বক্তব্য, ”মিমকেও বিশ্বাস করবেন না। যে পয়সার বিনিময়ে বিজেপির দালালি করে, সে অন্যায় করেছে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যেয়র উন্নয়ের জন্য বিজেপি এখানে দাঁত ফোটাতে পারবে না। আর এখানকার হিন্দু-মুসলিম খুব সচেতন।”



