নজরবন্দি ব্যুরোঃ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত শুভেন্দু ও রাজীব-সহ ৪ মন্ত্রী! নবান্নে মন্ত্রিসভার বৈঠক উপস্থিত থাকলেন না ৪ মন্ত্রী। তার মধ্যে দু’জন অনুপস্থিত থাকার কারণ জানাননি।মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থাকা ৪ মন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব ও রবীন্দ্রনাথ ঘোষ।গৌতম দেব কোভিড আক্রান্ত। রবীন্দ্রনাথ বাবু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ খুনের খেলা চলতে পারে না, হুমকি নয়, বোঝানোর চেষ্টা করছি, বার্তা মোদির।


জল্পনা শুরু হয়েছে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে। শুভেন্দু অধিকারীর মতিগতি ইদানীং ঠাওর করা দুষ্কর হয়ে পড়ছে। আর শুভেন্দুর ঘনিষ্ঠ হাওড়ার রাজীব বন্দ্যোপাধ্যায়। দু’জনেই অনুপস্থিতির কারণ জানাননি বলে খবর।বেশ কয়েক দিন ধরে শুভেন্দু অধিকারীর অবস্থা নিয়ে শুরু হয়েছে জল্পনা।দলনেত্রী মমতা ব্যানার্জির নাম নিচ্ছেন না শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক মঞ্চে সভা করছেন।
মঙ্গলবার নন্দীগ্রামের সভা থেকে বিস্ফোরক ভাষণ দেন শুভেন্দু। বলেন,”১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়ল! এই সভা এখানে নতুন নয়।” ‘ভারত মাতা জিন্দাবাদ’ শোনা যায় তাঁর মুখে।এই দিনের বৈঠকে হাজির ছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও।
রাজীব বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় ও লক্ষ্মীরতন শুক্লাকে নিয়ে দিন কয়েক আগে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। সূত্রের পাওয়া খবর অনুযায়ী,ভোটের আগে তিন নেতার মন কষাকষি কাটাতেই ওই বৈঠক ছিল।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



