নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় কেষ্টদা, আর সেই জনপ্রিয়তা শুধু বাংলাতেই নয়, ছড়িয়েছে বাংলার বাইরেও। কখনো গুরুগম্ভীর, কখনো সপাটে সোজা সাপ্টা মন্তব্য, কখনো বা মঞ্চে উঠে হাসির ছলে বক্তব্য…এসব উদ্দীপ্ত করে কর্মীদের। আর সেই কারনেই এবার ত্রিপুরার বিধানসভা ভোটে মমতা-অভিষেকের পাশাপাশি প্রচারে ডাক এসেছে অনুব্রত মন্ডলের।
আরও পড়ুনঃ দীনেশের জায়গায় রাজ্যসভার প্রার্থী জহর সরকার, মমতার ফোনে রাজি প্রাক্তন আমলা


ঘাসফুলে মুকুল আসার পর থেকেই তৃণমূলের ত্রিপুরা শাখা ভারী হচ্ছে দিনে দিনে। শহিদ বিদস উপলক্ষ্যেও বৈঠকের জন্য কলকাতায় এসেছিলেন ত্রিপুরার তৃণমূলের নেতারা। একাধিক বিষয়ে আলোচনাও করেছেন। তার পরেই ভোট নিয়ে আলোচনার জন্য ফের আসছেন তাঁরা শহরে। ২০২৩ এর ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সব আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে ঘাসফুল শিবিরের।
শুধু বাংলা নয়, পড়শি রাজ্যেও সমান জনপ্রিয় কেষ্টদা।

এই সফরে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একই সঙ্গে তাঁরা দেখা করতে চান অনুব্রত মন্ডলের সঙ্গেও। সূত্রের খবর ভোট প্রচারে স্টার ক্যাম্পেনার হিসেবে তাঁরা চাইছেন বীরভূমের কেষ্টদাকে। ত্রিপুরা তৃণমূলের সভাপতি আশিস লালা জানিয়েছেন,” দিদির কাছে আবেদন জানাব, যাতে ভোটের প্রচারে অনুব্রতবাবুকে ত্রিপুরায় সভা করার অনুমতি দেন তিনি।”

আগস্টের প্রথম সপ্তাহেই ভোটের ছক কষতে ত্রিপুরা থেকে কলকাতায় আসবেন ১৮ জন প্রথম সারির তৃণমূল নেতা। মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পরেই কথা বলবেন অনুব্রতর সঙ্গে। তার পাশাপাশি সাক্ষাৎ করবেন পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার উপ-দলনেতা শুখেন্দুশেখর রায়ের সঙ্গেও।









