Covid19: ফের করোনার ঢেউ এশিয়ার দেশ গুলিতে, বাদ পড়বেনা ভারতও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এশিয়ার বেশ কয়েকটি দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এতে দেশগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর কিছুটা চাপ বেড়েছে। মার্চের শেষ সপ্তাহে সিঙ্গাপুরের করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চে।

আরও পড়ুনঃ সমস্ত প্রার্থীকে ভুল প্রশ্নের জন্য ৬ নম্বর দেওয়া হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

22 6

আগস্টের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারতে। এ সময় ইন্দোনেশিয়ার দৈনিক সংক্রমণ চার মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে এবং ভিয়েতনাম ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা জোরদার করছে। খবর- আন্তর্জাতিক অর্থবিষয়ক গণমাধ্যম ব্লুমবার্গের। ফলে করোনার এই নতুন ঢেউ স্বাস্থ্য পরিষেবার উপর নতুন করে চাপ বাড়াতে শুরু করেছে।

24 5
ফের করোনার ঢেউ এশিয়ার দেশ গুলিতে, বাদ পড়বেনা ভারতও

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই ভারত সহ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতেও গত অগাস্ট-সেপ্টেম্বরের পর ফের দৈনিক সংক্রমণের হার অত্যধিক বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, করোনাভাইরাসের মিশ্র প্রজাতি XBB ভ্যারিয়ান্ট ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ ছড়াতে শুরু করেছে।

ফের করোনার ঢেউ এশিয়ার দেশ গুলিতে, বাদ পড়বেনা ভারতও

23 6

বিশেষজ্ঞদের মতে ভারত সহ এশিয়ার যে সমস্ত দেশে ফের করোনার নতুন ঢেউ আসতে শুরু করেছে, সেই সমস্ত দেশের মোট জনসংখ্যার অধিকাংশেরই কোভিড ভ্যাকসিন নেওয়া রয়েছে। এছাড়া অধিকাংশই আগে সংক্রমিত হয়েছেন। ফলে তাঁদের দেহে করোনা প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠেছে। তবে সময়ে-সময়ে করোনার নতুন ঢেউ আসবে এবং করোনার সঙ্গে চলতে কোভিডবিধি মেনে চলারই পরামর্শ দিচ্ছে সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত