Ankush Hazra: মহালয়ার সকালেই গর্জে উঠলেন অঙ্কুশ, ‘নাম নয় ইজ্জত চাই’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল মহালয়ার শুভলগ্নেই মুক্তি পাবে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার নতুন ছবির টিজার। সেই মতই আজ সকালে মুক্তি পেল ‘মির্জা’র অফিসিয়াল টিজার। টিজারে অভিনেতা রীতিমত হুঙ্কার দিচ্ছেন ‘নাম নয় ইজ্জত চাই’। ডায়ালগের পাশাপাশি অঙ্কুশের লুকেও রয়েছে বিশেষ চমক।

আরও পড়ুনঃ নতুন হয়েও বাজিমাত করল অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালবাসা’, দেখুন টিআরপি তালিকা

‘মির্জা’র পরিচালনার দায়িত্বে রয়েছে সুমিত ও সাহিল। আগামী বছরেই মুক্তি পাবে এই ছবি। আর এই ছবির আরও বড় চমক হল এই ছবিটি অঙ্কুশের নিজস্ব প্রযোজনা সংস্থার। আজ সকালে ঠিক সকাল পাঁচটা নাগাদ মহালয়ার সাথে সাথে মুক্তি পায় ছবির টিজার। সাথে অভিনেতা ক্যাপশনে লেখেন ‘নাম নয় ইজ্জত চাই’।

মহালয়ার সকালেই গর্জে উঠলেন অঙ্কুশ, প্রকাশ্যে টিজার
মহালয়ার সকালেই গর্জে উঠলেন অঙ্কুশ, প্রকাশ্যে টিজার

কী রয়েছে এই ছবির টিজারে? এই ছবির টিজারে প্রথমেই আপনারা দেখতে পাবেন। একটা পাত্রের মধ্যে অনেক গুলো সিগারেট, তার পর একটি রক্ত মাখা চশমা। তার পরে দেখা যাচ্ছে একটি খালি মদের বোতল। সব একসঙ্গে রয়েছে। এরপরেই দেখা যাবে বেশ কিছু নেড়া মাথার মানুষ। এরপর আগমন হবে অঙ্কুশের। তার চোখের চাওনিই জানান দিচ্ছে ছবিটিতে কত বড় চমক থাকতে চলেছে।

মহালয়ার সকালেই গর্জে উঠলেন অঙ্কুশ, প্রকাশ্যে টিজার

images 2 10

টিজার সামনে আসতেই হইচই পরে গিয়েছে অঙ্কুশ অনুরাগীমহলে। দর্শকমহল বেশ পছন্দ করেছে। জানিয়েছে একের পর এক শুভেচ্ছা। এখন শুধু ছবি মুক্তি পাওয়ার অপেক্ষা। এই ছবি নিয়ে স্বাভাবিক ভাবেই অঙ্কুশ নিজেও খুব উৎসাহিত। তাই কাল সারারাত ঘুমায়নি তিনি। অপেক্ষায় ছিল কবে মুক্তি পাবে ছবি। আপাতত তিজার ভালই সারা ফেলল দর্শকমহলকে এবার দেখার পালা ছবি কতটা মনে ধরে অনুরাগীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত