নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের মৃত্যু তদন্তে সিবিআই তদন্তের প্রয়োজন নেই। আনিস হত্যায় তদন্ত করুক সিট। এমনটাই রায় ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতি জানিয়েছেন, সিবিআই তদন্তের প্রয়োজন নেই। সিট-ই চার্জশিট পেশ করবে। তবে আনিসের পরিবারের তরফে জানানো হয়েছে, সিবিআই তদন্তের দাবিতে ডিভিশন বেঞ্চে যাবেন তাঁরা।
আরও পড়ুনঃ Yashwant Sinha: যশবন্ত সিনহাতেই সবুজ সঙ্কেত বিরোধীদের! দল ছেড়ে বিরোধী ঐক্যের দিলেন ডাক
চলতি বছরে ফেবুয়ারি মাসে হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়। আনিসের বাড়িতে পুলিশি অভিযানের সময়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে আনিস খানের পরিবার। ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ দ্বারা গঠিত সিট। জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। সেই সিটের তদন্তের রিপোর্ট খতিয়ে দেখে সন্তুষ্ট বিচারপতি। গত ৭ জুন আনিস খান মৃত্যু মামলার শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি রাজাশেখর মান্থা।

আদালতের কাছে আনিস খানের বাবা বারবার জানায় পুলিশের তদন্তের ওপর তাঁদের আস্থা নেই। এদিন আদালতের তরফে জানানো হয়েছে, এই মূহুর্তে মামলা সিবিআই হাতে ট্রান্সফার করার প্রয়োজন আছে বলে মনে করছি না। অদন্তে কোনও প্রভাব খাটানোর চেষ্টা হয়নি। যে কেস ডায়েরি সহ নথি জমা পড়েছে তাতে কোনো প্রভাব খাটানোর চেষ্টা হয়নি বলে জানান বিচারপতি।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ঘটনার দিন রাতে আনিস নিজেই, না কি পুলিশের ধাক্কায় ছাদ থেকে পড়ে যান, তার কোনও তথ্যপ্রমাণ নেই। তবে পুলিশের গাফিলতির ব্যাপারটা পরিষ্কার। এটা শুনানি চলাকালীন বারবার জানিয়েছেন তিনি।
আনিস হত্যায় তদন্ত করুক সিট, ডিভিশন বেঞ্চে যাচ্ছে পরিবার

যদিও এখনও অবধি আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের পরিবার। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হবেন বলে জানিয়েছন বাবা আনিস খান।



