নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হতেই বিরোধীদের প্রস্তাব থেকে সরেছেন শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী এবং ফারুক আবদুল্লাহ। তবে কী এবার বিজেপি বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা? মঙ্গলবার সকালেই বর্ষীয়ান নেতার ট্যুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে। তবে কী যশবন্ত সিনহাতেই সবুজ সঙ্কেত বিরোধীদের?
আরও পড়ুনঃ National Herald case: গ্রেফতার হতে পারেন রাহুল, ৪০ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল ফের তলব
নিজেই ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলে থাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এবার আমার কাজ দলীয় রাজনীতির উর্ধ্বে গিয়ে বৃহত্তর বিরোধী রাজনীতির দিকে নজর দেওয়া। আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় আমার এই পদক্ষেপে সম্মতি দেবেন।

সদ্য রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা শুরু হতেই যশবন্ত সিনহাকে নিয়ে আলোচনা গড়িয়েছিল। কিন্তু সোনিয়া গান্ধীর ফোন পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন না তৃণমূল থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হোক। এজন্যই শরদ পাওয়ারের নাম ১৫ জুন ১৭ টি রাজনৈতিক দলের সামনে প্রস্তাবে রেখেছিলেন। সমস্ত দল রাজি থাকলেও রাজি ছিলেন না শরদ পাওয়ার।
যশবন্ত সিনহাতেই সবুজ সঙ্কেত বিরোধীদের, আজই চুড়ান্ত নাম ঘোষণা

কিন্তু শরদ পাওয়ারের পর বিকল্পদের তালিকায় গোপালকৃষ্ণ গান্ধী এবং ফারুক আবদুল্লাহদের নিয়ে আলোচনা হয়েছিল। প্রকাশ্যে শিবসেনা জানিয়ে দিল দুই প্রার্থী শাসক শিবিরের সামনে আরও দুর্বল। এরপর ফারুক আবদুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী সরে যেতেই যশবন্ত সিনহাকে নিয়ে আলোচনা হয়। শোনা যাচ্ছে, আজ শরদ পাওয়ারের ডাকা বৈঠকে এবিষয়ে সবুজ সঙ্কেত দেবে সমস্ত বিরোধীরাই।



