নজরবন্দি ব্যুরোঃ বক্স অফিসে দারুণ সফল পরিচালক অনীক দত্তর ছবি ‘অপরাজিত’। সমালোচকরাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। শুধু রাজ্যে নয়, গোটা দেশে, এমনকী বিদেশের মাটিতেও সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে অনীক দত্তর ‘অপরাজিত’।
আরও পড়ুনঃ কেকে’র মৃত্যু বিতর্কে বিস্ফোরক দেব, কি বললেন এই সাংসদ অভিনেতা?


তবে এখন প্রশ্ন উঠেছে, যে ছবি নিয়ে এত উন্মাদনা, সে ছবির ভাবনা কি মৌলিক? নাকি অন্যের ভাবনা ধার করে ‘অপরাজিত’ তৈরি করেছেন অনীক দত্ত? আর এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণাল বাবু এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেন, ‘অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? ২০১২ সালে নথিভুক্ত ‘পথের পাঁচালী’ তৈরির ছবিটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে ছবি। জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাঁদের ছবির কাজ চলছে। সেই ছবিটিও মুক্তি পাবে।



টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’ কুণাল বাবু ছারাও আজ নজরবন্দির কাছে আরও এক পরিচালক বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, ২০১২ সালে ইম্পাতে লিপিবদ্ধ করেন, তাঁর ছবির নাম ছিল ‘অন্য পথের পাঁচালি’।

‘অপরাজিত’ নিয়ে কুণালের মন্তব্যের পর কি বললেন পরিচালক অনীক দত্ত?
তিনি দাবি করেছেন পরিচালক অনীক দত্ত তাঁর ছবির বিষয় চুরি করেছেন। এই সব নিয়ে পরিচালক অনীক বাবুকে নজরবন্দির প্রতিনিধি ফোন করলে তিনি ফোন ধরেননি। তবে কুণাল বাবুর বক্তব্য নিয়ে তিনি নজরবন্দির প্রথিনিধিকে whatsapp এ জানান “ এই সব ফালতু ব্যাপারে মন্তব্য করার মতো সময় আমার নেই”।







