কেকে’র মৃত্যু বিতর্কে বিস্ফোরক দেব, কি বললেন এই সাংসদ অভিনেতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গায়ক কেকে’র আকস্মিক মৃত্যু নিয়ে এখনও আলোচনা, গুঞ্জনের আঁচ নেভেনি। সেলিব্রিটি মহল তো বটেই, আমজনতার দরবারেও এ নিয়ে চর্চা চলছেই। নানা জন নানা মন্তব্য করছেন। এবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা-সাংসদ তথা টলিউড অভিনেতা দেব

আরও পড়ুনঃ ‘অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? না থিম হাইজ্যাকড হল? প্রশ্ন তুললেন কুণাল

রবিবার সকালে কলকাতার এক অনু্ষ্ঠানে যোগ দিয়ে দেব বললেন, “কলকাতা এমন একটা শহর হয়ে যাচ্ছে, যেখানে প্রতিটা ইস্যুতে রাজনৈতিক রঙ লাগছে। তাহলে তো আমাদের প্রথম থেকেই বলা উচিত ছিল। করোনার মধ্যে যেভাবে আমরা পলিটিক্যাল ব়্যালি করেছি, ক্যাম্পেন করেছি। লক্ষ, লক্ষ মানুষ এসেছে।

25 1

স্টেজে উঠে আমি মানুষকে আসতে না করেছি। তখন তো আওয়াজ ওঠেনি। এটা শিল্পীর প্রতি মানুষের ভালবাসা। তাঁকে দেখার তাগিদ, চাহিদা। আমিও কেকে’র ফ্যান। আমার সহানুভূতি রয়েছে। ওটা যদি ঠিক হয়, যেখানে ৫০০ জনের জায়গায় ৫০ হাজার, এক লক্ষ লোক এসেছে, তাহলে এটাও ভুল নয়।”

কেকে'র মৃত্যু বিতর্কে বিস্ফোরক দেব, কি বললেন এই সাংসদ অভিনেতা?

কেকে’র মৃত্যু বিতর্কে বিস্ফোরক দেব, কি বললেন এই সাংসদ অভিনেতা?

26 1

উল্লেখ্য, গত ৩১ মে, কলকাতার নজরুল মঞ্চে শো করতে এসেছিলেন গায়ক কেকে। অনুষ্ঠান শেষে তিনি হোটেলে ফেরার পরই আচমকা মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, হৃদরোগই প্রাণ কেড়েছে কেকে’র। কলকাতার বুকে তাঁর আকস্মিক মৃত্যু নিয়ে জোর চর্চা চলছে সবমহলে, জড়িয়ে গিয়েছে কিছু বিতর্কও। নানা প্রতিক্রিয়ায় সরগরম সেলেব মহলও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত