Kunal Ghosh: ‘অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? না থিম হাইজ্যাকড হল? প্রশ্ন তুললেন কুণাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বক্স অফিসে দারুণ সফল পরিচালক অনীক দত্তর ছবি ‘অপরাজিত’। সমালোচকরাও এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। শুধু রাজ্যে নয়, গোটা দেশে, এমনকী বিদেশের মাটিতেও সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে অনীক দত্তর ‘অপরাজিত’।

আরও পড়ুনঃ ইমরানকে খুনের ছক! বাড়ানো হল নিরাপত্তা

‘অপরাজিত’ ছবি নন্দনে শো না পাওয়ায় সম্প্রতি বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার তীব্র বিরোধিতা করে প্রশ্ন তুলেছিলেন, কেন সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির গল্প নিয়ে তৈরি ‘অপরাজিত’ দেখানো হল না নন্দনে।

2 4

তবে এখন প্রশ্ন উঠেছে, যে ছবি নিয়ে এত উন্মাদনা, সে ছবির ভাবনা কি মৌলিক? নাকি অন্যের ভাবনা ধার করে ‘অপরাজিত’ তৈরি করেছেন অনীক দত্ত? আর এই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

‘অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা?

কুণাল বাবু এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেন, ‘অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? ২০১২ সালে নথিভুক্ত ‘পথের পাঁচালী’ তৈরির ছবিটির শুটিং চলছে। নানা কারণে দেরি। এক থিমে ছবি।

জেনে নাকি না জেনে? প্রচারের চাপে আসল টিম কোণঠাসা? তাঁদের ছবির কাজ চলছে। সেই ছবিটিও মুক্তি পাবে। টলিউড, থিম কি হাইজ্যাকড হল? তদন্ত হোক।’ এই নিয়ে পরিচালক অনীক দত্তকে নজরবন্দির পক্ষ থেকে ফোন করা হলে তিনি ফোনে ধরেননি।

4 4

শনিবার সাংবাদিক বৈঠকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে, তৃণমূলের মিডিয়া কোঅর্ডিনেটর কুণাল ঘোষ জানান, এ রাজ্যের পুলিশমহলের একাংশ সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোর জন্যই একটি ছবি তৈরি করছেন। এই ছবির রেজিস্ট্রেশন হয়েছে ২০১২ সালে।

3 4

‘অপরাজিত’ ছবিটি কি মৌলিক ভাবনা? না থিম হাইজ্যাকড হল? প্রশ্ন তুললেন কুণাল

নানা কারণে এই ছবির কাজের গতি শ্লথ হয়ে পড়ে। কিন্তু একই ভাবনা নিয়ে তৈরি আরেকটি ছবি মুক্তি পেয়ে গেল। অথচ সেই ছবির কলাকুশলী বা প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও যোগাযোগ বা আলোচনা হয়েছে কিনা বা টলিউডে, থিম হাইজ্যাক করার ট্রেন্ড তৈরি হয়েছে কিনা তা নিয়ে তদন্ত করা প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত