বোমার ঘায়ে জখম দলীয় কর্মী, উত্তপ্ত গয়েশপুরে বাঁশ-লাঠি নিয়ে রাস্তা অবরোধ বিজেপির।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বোমার ঘায়ে জখম দলীয় কর্মী, উত্তপ্ত গয়েশপুরে বাঁশ-লাঠি নিয়ে রাস্তা অবরোধ বিজেপির। ধিকিধিকি আগুন জ্বলছিল শুক্রবার সন্ধ্যে থেকেই। ভোটের দিন সেই আগুন দাবানলের চেহারা নিল। শনিবার সকালে একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার গয়েশপুর। কোথাও বিজেপির বিরুদ্ধে ভোটারদের মারধর তো কোথাও তৃণমূলের বিরুদ্ধে বুথে বোমাবাজির অভিযোগে উত্তপ্ত এলাকা। এদিকে বোমাবাজিতে জখম এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরও পড়ুনঃ এটা মধ্যমগ্রাম শীতলকুচি নয়, কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করলেন কাকলি

পরিস্থিতি এতটাই উত্তত হয়ে অথে তা নিয়ন্ত্রনে আনতে সেখানে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। আপাতত তারা এলাকা দখল নিয়েছে। কল্যাণী বিধানসভার গয়েশপুরের বকুলতলায় সকাল থেকে দফায় দফায় বােমাবাজি হচ্ছে। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযােগ, ২৭০ নম্বর বুথে ভােটারদের ঢুকতে বাধা দিচ্ছিল তৃণমূলকর্মীরা। বুথ সভাপতিকে মারধর করা হয় বলেও অভিযােগ। বেলা গড়াতে অশান্তি আরও বাড়ে। দুপুরে ভােট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পর পর বােমা ছােড়া হয়। বােমার আঘাতে দখম হন দু’জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তেতুলতলায় রাস্তা থেকে দুটি তাজা বােমাও উদ্ধার হয়েছে। জখম বিজেপি কর্মীর নাম চৈতন্য ভট্টাচার্য।

তাঁর সারা শরীর বােমার স্পিনটার ভরে গেছে। হাত ও পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযােগ, গত কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল কর্মীরা ভােটারদের হমকি দিচ্ছিলেন নানাভাবে। ভােট দিতে বারণ করা হচ্ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছিল। জখম বিজেপি কর্মীর প্রতিবেশীদের দাবি, তৃণমূলের গুন্ডারা কয়েকদিন ধরেই চৈতন্যবাবুকে ভয় দেখানাের চেষ্টা করছিল। তাঁর বাড়ির কাছে বােমাও ছােড়া হয়। কিন্তু এর পরেও ভােট দিতে যান তিনি। আর ফেরার পথেই হামলা হয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছেন এলাকার বিজেপি কর্মীরা। লাঠি-বাঁশ নিয়ে রাস্তা আটকে অবরােধ চলছে। এলাকাবাসীর দাবি, বােমাবাজির ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী বাপি দাস। তাঁর নেতৃত্বেই এলাকায় অশান্তি করছে তৃণমূলের দুষ্কৃতীরা। বাপি দাসের বাড়িতে বােমা মজুত করে রাখা হয়েছে বলেও অভিযােগ সূত্রের খবর, তৃণমূল কর্মী বাপি দাসের বাড়িতে ঢুকে ভাঙচুরের চেষ্টা চালায় বিজেপি কর্মীরা।

বোমার ঘায়ে জখম দলীয় কর্মী, উত্তপ্ত গয়েশপুরে বাঁশ-লাঠি নিয়ে রাস্তা অবরোধ বিজেপির। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। বাপি দাসকে গ্রেফতার না করলে অবরােধ উঠবে না বলে হুমকি দিয়েছে গেরুয়া শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মােতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। এদিকে আবার গয়েশপুরের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কর্মীরা। বিজেপি বহিরাগতদের এলাকায় ঢােকাচ্ছে এমন অভিযােগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পাল্টা সাংসদ শান্তনু ঠাকুর অভিযােগ করেছেন, পুলিশের সামনেই তাঁকে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। তারা আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে বলেও দাবি করেন বিজেপি সাংসদ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর