

নজরবন্দি ব্যুরোঃ টলিউডে যেন একের পর এক সুখবর আসতেই চলেছে। কখনও অভিনেত্রীদের মা হওয়ার খবর, কখনও বা বিয়ের খবর। কিছুদিন আগেই সামনে এসেছিল টলিউড তারকা শুভশ্রীর মা হওয়ার খবর। এবার ফের সামনে এল বাবা হতে চলেছেন জনপ্রিয় গায়ক অনীক।
আর পড়ুনঃ টোম্যাটো, লঙ্কার দামে ছ্যাঁকা লাগার জোগাড় মধ্যবিত্তের, কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার
অনীক টলিউডে বেশ পরিচিত মুখ। ২০০৭ সালে সারেগামাপা তে অংশগ্রহন করে তিনি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এরপরেও তাকে বিভিন্ন রিয়্যালিটি শোতে দেখা গিয়েছে। কখনও গেস্ট হিসেবে বা কখনও সঞ্চালক হিসেবে। তার গানের বহু অনুগামী রয়েছে। ২০০৭ সালে সারেগামাপাতে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি এরপরই তার ভাগ্য খুলে যায়।



২০১৮ সালে প্রথমবার বাবা হয়েছিলেন অনীক। তার স্ত্রী দেবলীনা এবং তার প্রথম সন্তান আদ্যা এখন পাঁচ বছরের। এরই মাঝে দ্বিতীয়বার বাবা হওয়ার কথা সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন গায়ক। তিনি সম্প্রতি সামজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। অনীকের স্ত্রী দেবলীনা এই মুহূর্তে সাত মাসের অর্ন্তঃসত্ত্বা। সেই সাধের অনুষ্ঠানের ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন।
“হাম দো হামারে দো” দ্বিতীয়বার বাবা হচ্ছেন গায়ক
ছবিগুলিতে দেখা যাচ্ছিল সুন্দর করে সাজানো সমস্ত জায়গা। সিংহাসনে বসে আছে গায়ক এবং তার স্ত্রী। অনীকের পরনে ফুল ফুল রঙ্গিল পাঞ্জাবি। অন্য দিকে তার স্ত্রীর পরনে সুন্দর হালকা রঙের শাড়ি। তার পরনেও ফুল ফুল আঁকা রঙিন ব্লাউজ। দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে তারা খুশিতে আত্মহারা। অন্য একটি ছবিতে তাদের পাশে বসে রয়েছে তাদের খুদে মেয়ে। সেও ছোট ভাই বা বোন আসার খবরে খুব খুশি।







