Bagtui: মমতার নির্দেশে পুলিশকে নিয়ন্ত্রণ করত আনারুল, বিস্ফোরক মহম্মদ সেলিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রামপুরহাটের বাগটুইয়ের ঘটনায় রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার করা হয় আনারুলকে। ঘটনায় সরব হয়েছে, সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, মমতার নির্দেশে পুলিশকে নিয়ন্ত্রণ করত আনারুল। 

আরও পড়ুনঃ Bagtui: সাসপেন্ড রামপুরহাটের আইসি, কর্তব্যে গাফিলতির অভিযোগ

মহম্মদ সেলিমের বক্তব্য, সেদিন পুলিশ ঘটনাস্থলে যায়নি, কারণ আনারুল পুলিশ পাঠায়নি। সেটা পুলিশ সুপারের সামনে বলছে। তার মানেই আনারুল পুলিশকে নিয়ন্ত্রণ করত মমতার নির্দেশে। বিভিন্ন ব্লকে এরকম নেতা ঠিক করা রয়েছে। যারা গুন্ডা নিয়ন্ত্রণ করে আবার পুলিশকেও। ওকে গ্রেফতার করবে না কারণ, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছে নয় ও আত্মসমর্পন করবে নাহলে গ্রেফতার হবে।

Rampurhat Violence: Eyewitness Recalls Night When His House Was Immolated

তিনি আরও বলেন, ডিজি বলেছিলেন ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। তাহলে তিনি অরাজনৈতিক ব্লক সভাপতি। শুধু তোলাবাজি। এজন্যেই তৃণমূলের আরও এক নাম তোলাবাজি কোম্পানি। এখান থেকে বোঝা গেল কে গ্রেফতার হবে কে গ্রেফতার হবে না সেটা আইন বা অভিযোগের ভিত্তিতে নয়, এটা ঠিক মুখ্যমন্ত্রী করে দেবেন।

মমতার নির্দেশে পুলিশকে নিয়ন্ত্রণ করত আনারুল, অভিযোগ সেলিমের 

মমতার নির্দেশে পুলিশকে নিয়ন্ত্রণ করত আনারুল, অভিযোগ সেলিমের 
মমতার নির্দেশে পুলিশকে নিয়ন্ত্রণ করত আনারুল, অভিযোগ সেলিমের

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর প্রায় ঘন্টা দুয়েক ধরে আনারুল হোসেনের খোঁজ চালায় পুলিশ। বাড়িতে গিয়েও না মেলায় ফিরে আসতে হয় পুলিশকে। পরে তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল। মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘন্টা দুয়েক পর গ্রেফতার করা হয় তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত