Amit Shah: রবির রাতে শাহী পা পড়ছে বাংলায়, লোকসভার আগে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের সম্ভাবনা!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগে থেকেই এই কর্মসূচি সাজানো ছিল তাঁর। ব্রিগেডের লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শাহের (Amit Shah at Kolkata) বঙ্গ সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Amit Shah: রবির রাতে শাহী পা পড়ছে বাংলায়, লোকসভার আগে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের সম্ভাবনা!

আরও পড়ুন: বড়দিনের বড় উপহার মমতার, জানুয়ারি থেকেই বাড়বে DA, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বাংলার বিভিন্ন ইস্যুতে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রীয় বঞ্চনা ও ১০০ দিনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই সুকান্তর শাহী সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তবে কি রাজ্যের বঞ্চনা নিয়ে অমিত শাহের কাছে দরবার করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি? যদিও এই বৈঠক নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

Amit Shah: রবির রাতে শাহী পা পড়ছে বাংলায়, লোকসভার আগে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের সম্ভাবনা!

আগামী রবিবার কলকাতায় (Kolkata) আসছেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের বেশি সময় বাকি নেই। দলগুলি ময়দানে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ। সূত্রে খবর, লোকসভা ভোটে বাংলা থেকে কটা আসন বিজেপির ঝুলিতে যাবে তা নিয়েও আলোচনা হবে।

রবির রাতে শাহী পা পড়ছে বাংলায়, বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের সম্ভাবনা!

Amit Shah: রবির রাতে শাহী পা পড়ছে বাংলায়, লোকসভার আগে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের সম্ভাবনা!
Amit Shah: রবির রাতে শাহী পা পড়ছে বাংলায়, লোকসভার আগে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের সম্ভাবনা!

বাংলায় ৩৫ টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় বিজেপির অবস্থা ভালো নয়। তাই টার্গেট পূরণ হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যান্য রাজ্যে ভালো ফল করলেও পশ্চিমবঙ্গে (West Bengal) একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির মনোবল চাঙ্গা করতে আসছেন অমিত শাহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর