নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ডিএ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে জানুয়ারির শুরু থেকেই নতুন হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee increase DA)। বড়দিনের আগে এই ঘোষণাকে বড়দিন ও নতুন বছরের ‘উপহার’ হিসেবেই উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: রবির রাতে শাহী পা পড়ছে বাংলায়, লোকসভার আগে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের সম্ভাবনা!
বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই তিনি ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধি করার ঘোষণা করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হবে।’ এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণার পর ডিএ বেড়ে দাঁড়াল ১০ শতাংশ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ডিএ (DA) বাড়ানোর পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ-র পার্থক্য কমে হল ৩৬ শতাংশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই পার্থক্যের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্যের জন্য বাধ্যতামূলক নয়। তবে আমাদের কর্মীরা ভালো কাজ করছে সেকথা মাথায় রেখেই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ শতাংশ ডিএ বেড়ে যাওয়ায় রাজ্য সরকারের খরচ হবে ২৪০০ কোটি টাকা।
বড়দিনের বড় উপহার মমতার, জানুয়ারি থেকেই DA বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিএ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মচারীরা (State Government)। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেনি আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বিবৃতি জারি করা হয়েছে। তাঁদের দাবি, ডিএ-তে কেন্দ্র-রাজ্য ব্যবধান ৪০ শতাশ। ৪ শতাংশ ঘোষণা করা হয়েছে। রাজ্যের থেকে ‘ভিক্ষা’ চায় না বলেও উল্লেখ করেছেন তাঁরা।



