মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ, জেতার আগেই মন্ত্রীসভা নিয়ে বৈঠক শাহ-নাড্ডার!!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ, বিজেপি সূত্রে খবর এমনটাই। অবশ্যই যদি বিজেপি ক্ষমতায় আসে। এদিকে ফল ঘোষণা হওয়ার আগেই মন্ত্রীসভা নিয়ে বৈঠকে বসলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা! বঙ্গে নির্বাচনের শুরু থেকেই বিজেপি বলে আসছে রাজ্যে তাঁরা ২০০র বেশি আসন জিতে ক্ষমতা দখল করবে। একাধিক এক্সিট পোলে পরাজয়ের ইঙ্গিত পেয়েও সেই দাবি থেকে সরছে না তাঁরা। বেশিরভাগ সমীক্ষারই ইঙ্গিত, আসন-সংখ্যা কমলেও তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই।

আরও পড়ুনঃ করোনায় মৃত্যু মিছিল কলকাতায়, পরিস্থিতি সামলাতে দাহর জন্য চুল্লি বাড়াচ্ছে প্রশাসন!

বিজেপি-র আইটি সেলের প্রধান তথা বঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য সংবাদসংস্থা আইএএনএসকে বলেছেন, “এক্সিট পোলে যাই ফলাফল দেখাক না কেন, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। ২০১৯ লোকসভা ভোটের সময় কেউ বলেনি বিজেপি ১৮টি আসন পাবে, তবে ফলাফল বেরোনোর পর সবাই চমকে গিয়েছিলেন। এবারও ২ মে ফলাফলের জন্য অপেক্ষা করুন। সব পরিষ্কার হয়ে যাবে।”

মুখ্যমন্ত্রী হবেন দিলীপ ঘোষ? বিজেপি সূত্রে খবর নাড্ডা এবং শাহর বৈঠকে নাম প্রস্তাবিত হয়েছে আরও চার জনের। তাঁরা হলেন অনির্বান গঙ্গোপাধ্যায়, কর্নেল সুব্রত সাহা, স্বপন দাসগুপ্ত এবং লকেট চট্টোপাধ্যায়। তবে দিলীপ ঘোষই কেন্দ্রীয় নেতাদের পছন্দের তালিকায় সর্বপ্রথমে রয়েছেন বলে খবর! বৃহস্পতিবার রাতে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে উঠে আসার পরই বৈঠকে বসেন নরেন্দ্র মোদীর দুই সেনাপতি শাহ ও নাড্ডা। নির্বাচনী ফলাফল নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, দিলীপ ঘোষের কথায়, “এক্সিট না একজ্যক্ট পোল। কিছু সংস্থা তৃণমূলকে এগিয়ে রেখেছে। তবে ২ তারিখ সব বোঝা যাবে। আমরা যা চেয়েছি তাই হবে। ২০০’র কাছাকাছি আসন পাবই।”

অন্যদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল কৃষ্ণ অগরওয়াল সংবাদসংস্থা আইএএনএসকে বলেছেন, “এক্সিট পোলে সঠিক প্রতিফলন হয়নি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে পরিবর্তনের হাওয়া বয়েছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ জারি রেখে বঙ্গের জনগণকে কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে বঞ্চিত করেছেন, যেভাবে তোষণের রাজনীতি করেছেন, তাতে উনি যে এবারের ভোটে বাজেভাবে হারবেন তা বলাই যায়। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।”

যদিও দেশের একাধিক সংবাদমাধ্যম তাঁদের এক্সিট পোলে দেখিয়েছে আসন সংখ্যা কমলেও, হ্যাট্রিক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশকিছু সংবাদমাধ্যম তাঁদের এক্সিট পোলে দেখিয়েছে বিজেপির দখলে যাচ্ছে বাংলা। কিন্তু, ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় এবং সফল সমীক্ষক সংস্থা টিভি২৪ এবং চানক্য দাবি করেছে তাঁদের এক্সিট পোল কাঁটায় কাঁটায় মিলবে। তৃণমূল ১৮০(+- ১১) টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বাংলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত