নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে করোনা নিয়ে নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর এই আতঙ্কের প্রধান কারণ করোনার জোড়া স্ট্রেন অমিক্রন ও ডেল্টা। ইউরোপের বেশিরভাগ দেশে অমিক্রন এর সংক্রমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশ ভারতেও অমিক্রণ প্রতিদিন বাড়ছে বিপুল হারে।
আরও পড়ুনঃ করোনা সংক্রমণের জের, অনিশ্চয়তায় কলকাতা বইমেলা


এই মুহূর্তে দেশের ১৯ টি রাজ্যে আক্রান্তের খবর আছে। করোনার এই নতুন দুটি স্ট্রেন নিয়ে যখন আতঙ্কিত বিশ্ববাসী সেই আতঙ্ককে আরও কিছুটা বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO)। এদিন WHO প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস বলেন, ‘Omicron এর ট্রান্সমিশন খুব দ্রুত হচ্ছে।
এই কারণেই আমার ভয়টা বেশি। একসময় ডেল্টা স্ট্রেন যেভাবে ছড়িয়ে পড়ছিল, তার চেয়েও দ্রুত হারে ছড়াচ্ছে করোনাভাইরাসের নয়া স্ট্রেন। এতে করোনার সুনামি আসতে পারে। এই পরিস্থিতি বজায় থাকলে আবারও বিশ্বের প্রতিটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে।
স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উপর চাপ বাড়বে।’ WHO প্রধান আশঙ্কা প্রকাশ করেছেন, করোনাভাইরাসে সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন। এতে বিশ্বের সমস্ত দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়বে।


বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে! অমিক্রন আতঙ্ক বাড়িয়ে সতর্ক বার্তা WHO-র প্রধানের
যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের সতর্ক করেছেন WHO চিফ। তাঁর কথায়, ‘যাঁরা এখনও পর্যন্ত করোনা টিকা নেননি, তাঁরা যদি অমিক্রন বা ডেল্টা দ্বারা আক্রান্ত হন, তাহলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেশি।’







