নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনকে ঘিরে সম্মুখ সমরে আমেরিকা-রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে ঘাঁটি গেড়েছে কয়েক হাজার সেনা। এই পরিস্থিতিতে ইউক্রেন সেনা সীমান্তবর্তী ইয়াভোরিভ শিবিরে ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র এবং সাঁজোয়া গাড়ি নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে।
আরও পড়ুনঃ এবার শহরে হেলমেট বিহীন বাইক চালালেই বড় বিপদ, নতুন আইন কলকাতা পুলিশের


আমেরিকা সেনা অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে বলে সে দেশের সরকারি সূত্রের খবর। উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসী মনোভাব দেখার পরই পরিস্থিতি সামলাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করেছিলেন। তখনই ইউক্রেনকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন তিনি।

এর পরই ইউক্রেনে দেড় হাজার কোটি টাকার সামরিক সহায়তা পাঠায় আমেরিকা। সেই সমরাস্ত্র নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রশিক্ষণ। এ প্রসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছেন, “আমেরিকার থেকে প্রথম দফায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম এসে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় দফার সরবরাহও খুব দ্রুত চলে আসবে।”
ইউক্রেনকে ঘিরে সম্মুখ সমরে আমেরিকা-রাশিয়া, তবে কি যুদ্ধ আসন্ন
অপর দিকে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানিয়েছেন, পোল্যান্ড, জার্মানি ও রোমানিয়ায় সঙ্গে থাকা দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মেনেই কিছু সময়ের জন্য অতিরিক্ত ফৌজ পাঠানো হচ্ছে। তবে এই বাহিনীর রাশ থাকবে আমেরিকার হতেই। তিনি আরও জানান, এই বাহিনী ইউক্রেনে লড়াই করবে না। অতিরিক্ত সেনা মোতায়েন উদ্দেশ্য হচ্ছে পূর্ব ইউরোপে ন্যাটো জোটকে মদত দেওয়া।










