এবার শহরে হেলমেট বিহীন বাইক চালালেই বড় বিপদ, নতুন আইন কলকাতা পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার হেলমেট বিহীন বাইক চালকদের বাগে আনতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিশ। এবার হেলমেট ছাড়া বাইক চালালে বাইক চালককে তিন মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।

আরও পড়ুনঃ পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল তৃণমূল

কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিত সিনহা এই নির্দেশিকা জারি করেছেন। সূত্র খবর, এতদিন ধরে কলকাতা শহরে মদ্যপ অবস্থায় ও বেপরোয়াভাবে বাইক চালালে বাইক চালকদের লাইসেন্স সাসপেন্ড করা যেত। এবার বিনা হেলমেটে বাইক চালালেও একই আইন প্রযোজ্য হবে।

এবার শহরে হেলমেট বিহীন বাইক চালালেই বড় বিপদ
এবার শহরে হেলমেট বিহীন বাইক চালালেই বড় বিপদ

শুক্রবার কলকাতা শহরের ২৫টি ট্রাফিক গার্ডের অ্য়াসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকদের এই নির্দেশনামা পাঠিয়ে দেওয়া হয়েছে। লাইসেন্স সাসপেন্ড হলে কী হতে পারে? পুলিশ সূত্রে খবর, লাইসেন্স সাসপেন্ড করা হলে অন্তত তিনমাস তিনি আর বাইক চালাতে পারবেন না।

এবার শহরে হেলমেট বিহীন বাইক চালালেই বড় বিপদ, নতুন আইন কলকাতা পুলিশের

এর জেরে বড় শিক্ষা পাবেন বেপরোয়া বাইক চালকরা। অত্যন্ত কড়াকড়িভাবে এই নয়া বিধি লাগু করতে চাইছে কলকাতা পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন