পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৭ তারিখ রাজ্যে ১০৮ পুরসভার নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সব দল তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। পুরভোটের প্রার্থী তালিকা শাসকদল গতকালই প্রকাশ করেছে দার্জিলিং বাদে অন্য এক ১০৭টি পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা।

আরও পড়ুনঃ ২৯ বছর পর এল সাফল্য, মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে মোস্ট ওয়ান্টেড আবু বকর গ্রেফতার

আর এবার নির্বাচনী প্রচারের জন্য নির্দেশিকা প্রকাশ করল শাসক দল তৃণমূল। এই নির্দেশিকায় পুরভোটের প্রচার থেকে শুরু করে দলের শৃঙ্খলা কিভাবে বজায় রাখতে হবে। এক নজরে দেখে নিন সেই নির্দেশিকায় কি বলা হয়েছে

পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল তৃণমূল
পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল তৃণমূল

১) যাকে দল প্রার্থী করবে, তার সমর্থনে দলের সব শাখা, গণসংগঠনকে নামতে হবে।
২) মিছিল, মিটিংয়ে কমিশনের বিধি মেনে চলতে হবে।
৩) ডিজিটাল প্রচারে জোর দিতে হবে।
৪) বাড়ি বাড়ি প্রার্থীর প্রচার দু’বার করতে হবে।

৫) ট্যাবলো ব্যবহার করতে পারেন প্রচারে যাতে মানুষ ইস্যুগুলি সব দেখতে ও জানতে পায় সহজে।
৬) যে সব এলাকায় আগের ভোটে বিজেপির বা কোনও প্রতিপক্ষের লিড ছিল, বা যাঁরা অন্য দলের ভোটার বলে পরিচিত, প্রার্থীরা সরাসরি তাদের বাড়ি যান৷ কেন্দ্রের জনবিরোধী নীতি তুলে ধরুন।
৭) স্থানীয় উন্নয়ন ও ইস্যুগুলির পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি এবং রাজ্য সরকারের সব ক’টি উন্নয়ন, সামাজিক স্কিমের ওপরে জোর দিন।

৮) বিরোধী দলের কোনও প্রচারে বাধা দিয়ে তাদের নাটক করার সুযোগ দেবেন না। যেখানে তারা আপত্তিকর কাজ করবে সঙ্গে সঙ্গে প্রশাসন ও শীর্ষ নেতৃত্বকে জানান।
৯) যারা অন্য দল থেকে তৃণমূলে আসতে চান, উন্নয়নে শামিল হতে চান, সেরকম কর্মী, সংগঠক, সমর্থকদের সাথে যোগাযোগ বাড়ান।

১০) তৃণমূল ছেড়ে চলে যাওয়া যদি কেউ ফিরতে চান, তা নিয়ে এলাকাভিত্তিক সিদ্ধান্ত না নিয়ে শীর্ষ নেতৃত্বকে জানান।
১১) প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের করা পরিকাঠামো ও পরিষেবার কাজ উল্লেখ করতে হবে৷ এবার কী কী করতে চান, অগ্রাধিকার দিয়ে পাড়ায় পাড়ায় জানান।
১২)মানুষের ভোটে আস্থা রেখে প্রচার করুন। বাড়তি ভোট পাওয়ার জন্যে এমন কোনও পদক্ষেপ নেবেন না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

পুরভোট নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল তৃণমূল

১৩) বিরোধীরা গা-জোয়ারি করলে প্রতিহত করতে হবে আইনসম্মত ভাবে। নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে হবে।ইতিমধ্যেই একাধিক জায়গায় প্রচার শুরু হয়েছে। জনসংযোগে কোনও ফাঁক রাখতে রাজি নয় তৃণমূল।
এছারাও রয়েছে অনন্যা নির্দেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত