মৃত্যু সংখ্যায় ফের রেকর্ড গড়ল আমেরিকা, নাজেহাল অবস্থা প্রশাসনের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মৃত্যু সংখ্যায় ফের রেকর্ড গড়ল আমেরিকা, নাজেহাল অবস্থা প্রশাসনের। ফের রেকর্ড গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। হাজারো চেষ্টা করে কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মৃত্যু সংখ্যা। যত দিন এগোচ্ছে ততই বাড়ছে প্রাণহানি। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। মারণ করোনা ভাইরাসের কবলে পড়ে প্রাণ ওষ্ঠাগত আমেরিকাবাসীর। জানা গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় দেশে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন চার হাজার ৪৭০ জন।

আরও পড়ুনঃক্রমেই বাড়ছে দূরত্ব, পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে

দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে এ নিয়ে দ্বিতীয়বার একদিনে ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারালেন। গত ৭ জানুয়ারি মার্কিন মুলুকে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছিলেন ৪ হাজার ১৯৪ জন। পরিস্থিতির মোকাবিলা করতো গিয়ে কার্যত হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা। ভ্যাকসিন আবিষ্কার হলেও তা কতটা কার্যকর হবে সে নিয়ে সন্দেহ রয়েছে সকলের। এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার।

অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪ হাজার ৪৭০ জন। এক সমীক্ষা অনুযায়ী, প্রায় ১ লাখ ৩১ হাজার মানুষ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫। আর মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৫৯৯ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৮ লক্ষ ১৬ হাজার ২৮ জন। সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৯১ লক্ষ ৬২ হাজার ৫৯৮ জন। এদিকে শোনা যাচ্ছে, করোনাভাইরাসের উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি বিশেষজ্ঞ দল আগামী ১৪ জানুয়ারি চিনের উহানে যাচ্ছে।

মৃত্যু সংখ্যায় ফের রেকর্ড গড়ল আমেরিকা, নাজেহাল অবস্থা প্রশাসনের। সোমবার এ কথা জানিয়েছেন চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জেং ইজিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাখিরোগ বিশেষজ্ঞ পিটার এমবাকের নেতৃত্বে ওই প্রতিনিধিদল উহানের বন্যপ্রাণির বাজার ছাড়াও আরও বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর