খলিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্র, এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত জুনে আমেরিকার বাসিন্দা নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস এর খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে ৫২ বছর বয়সি ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে । তাঁকে দোষী সাবাস্ত করলেন আমেরিকা প্রশাসন।

আরও পড়ুন:যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল গাজায় ,হামাসের কবল থেকে মুক্তি পনবন্দিদের

খলিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্র, এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকা
খলিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্র, এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকা

এবছর জুনে চেক প্রজাতন্ত্রের হাতে গ্রেফতার হন নিখিল। তিনি আরও কয়েকজনের সাথে মিলে এই চক্রান্ত করেছিলেন বলে অভিযোগ। যা নিয়ে কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ভারত।এক মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, আমেরিকার মাটিতে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থহয়েছে।

খলিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্র, এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকা
খলিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্র, এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন নাগরিকদের খুনের চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে বিবৃতি  জারি করেন মার্কিন অ্যার্টনি ডামিয়ান উইলিয়ামস। বলেন, “আসামী ভারতে বসে নিউ ইয়র্কে একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। যাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র তিনি প্রকাশ্যে শিখদের জন্য একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।”

খলিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্র, এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকা

এপ্রসঙ্গে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের  মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “এই বিষয়টি খুবই উদ্বেগের। এটা সরকারি নীতি-বিরুদ্ধ। বিষয়টি যেহেতু জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, তাই গোটা বিষয়টি ভারত গুরুত্ব সহকারে দেখছে।” তিনি আরও বলেন, “গোটা ঘটনাটি খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করাহয়েছে।

খলিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্র, এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকা

খলিস্তানি নেতাকে হত্যার ষড়যন্ত্র, এক ভারতীয়কে দোষী সাব্যস্ত করল আমেরিকা

সেই কমিটির তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।” গুরপতবন্ত সিং পান্নুন আমেরিকা এবং কানাডার দ্বৈত নাগরিক। ২০২০ সালে ভারত সরকার পান্নুকে খলিস্তানি জঙ্গি বলে ঘোষণা করে। তার বিরুদ্ধে ভারতে ৩ টি দেশদ্রোহীর মামলা সহ একাধিক ফৌজদারী মামলা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর