Panchayat Election: ফের বোমাবাজি! উত্তপ্ত ভাঙড়! বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট! ইতিমধ্যেই পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সারা বাংলাজুড়ে উঠে আসছে অশান্তির খবর। এরপরেই এই পঞ্চায়েত নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেও হাইকোর্টে দায়ের করা হয় জনস্বার্থ মামলা। যার দরুন হাইকোর্টের পক্ষ থেকে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। আর সেই রায়ের কিছু অংশ পুনর্বিবেচনা বা সংশোধন চেয়ে আজ, উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন: Weather Update: কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে?

অন্যদিকে, বৃহস্পতিবার ফের বোমাবাজির কারণে উত্তপ্ত ভাঙড়! সেখানে বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বিজয়গঞ্জ বাজারের কাছে বাম প্রার্থীদের আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই বাম প্রার্থীকে হুমকিও দেওয়া হয় বলে জানান তিনি। কিন্তু পরে পুলিশি মধ্যস্থতায় বিডিও অফিসে বাম প্রার্থীর মনোনয়ন জমা পরে। ওই বাম প্রার্থী মামনী মণ্ডল জানান, “তৃণমূলের লোকজন আটকাচ্ছিল। পুলিশ না থাকলে মনোনয়ন জমা দিতে পারতাম না। তবে এখানে আসার পথে হুমকি দিচ্ছে।”

ফের বোমাবাজি, বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ
ফের বোমাবাজি, বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ

এদিকে, বৃহস্পতিবার পঞ্চায়েতের মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা পড়ার কথা। তবে এখনও জানা যাচ্ছে শাসকদলেরই বহু আসনে মনোনয়ন জমা দেওয়া বাকি রয়েছে। কিন্তু প্রথম থেকেই বাংলায় মনোনয়ন নিয়ে রাজ্যজুড়ে অশান্তি, বোমাবাজি, বারংবার বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে! সেইখান থেকে মাত্র এক দিনে এত মনোনয়ন জমা দেওয়া কি আদৌ সম্ভব? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা!

ফের বোমাবাজি, বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। মামলা গুলি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির নানা অংশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মামলায়। এদিকে, শুরু থেকে মনোনয়ন ইস্যুতে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধীরা! অভিযোগ, কমিশনের দেওয়া সময় যথেষ্ট নয়। এই প্রসঙ্গে আদালতে বিচারপতির প্রশ্নের মুখে পরে কমিশন! পাশাপাশি পঞ্চায়েতে ভোটের নিরাপত্তায় রাজ্যের ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনা বা সংশোধন চেয়ে বৃহস্পতিবার উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন

ফের বোমাবাজি, বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ

ফের বোমাবাজি, বাম প্রার্থীকে মনোনয়নে বাধার অভিযোগ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত