মঙ্গলবার থেকে বন্ধ রাজ্যের সব স্কুল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ করোনা মহামারীর কবলে দেশ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন

যত দিন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক না হয়, ততদিন রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। স্কুলে আসতে হবে না শিক্ষিকাদেরও। শুধু সরকারি স্কুল নয়, মঙ্গলবার থেকে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বেসরকারি স্কুলগুলির উদ্দেশেও একই আবেদন জানিয়েছে রাজ্য সরকার। 

গত বুধবার সিবিএসই পরীক্ষার ক্ষেত্রেও  এমনই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এ বার রাজ্যের সব স্কুলেও ছুটির ঘোষণা করল রাজ্য সরকার।

 

                                                                                                                                                                                                                                                   

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর