করোনা মহামারীর কবলে দেশ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্বিতীয় ঢেউয়ে আছড়ে পড়েছে। গত ৫ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের গণ্ডি পেরিয়েছে।কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লি, কলকাতায় দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। টিকা, অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিধানসভা ভোটের পরেই পুর নির্বাচন নয়, কারণ করোনা।

দেশে গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ ৬১ হাজার ৯১৯।

বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৯ লক্ষ ২৯ হাজার ৩২৯। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৮২১ জন। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। এদিন সেই সংখ্যা ফের বাড়ল।

তবে কেন্দ্রের মোদি সরকার এখনই লকডাউন জারির কথা ভাবছে না।নির্মলা সীতারমণ জানিয়েছেন, “দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তা সত্ত্বেও বলছি, বড় করে আর লকডাউন জারি করা হবে না। আমরা অর্থনীতিকে স্তব্ধ করতে চাই না।স্থানীয়ভাবে কনটেনমেন্ট জোনের মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা হবে। দেশ আর বড়সড় লকডাউনের পথে হাঁটবে না।”বাংলায় আবার একটি ভোটপর্ব শুরু হওয়ার সম্ভাবনা ছিল যা এখন কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কার্যত চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলার বুকে শতাধিক পুরসভায় নিত্যদিনের কাজকর্ম চালাচ্ছে প্রশাসক বোর্ড।আদালতের নির্দেশে ওই সব প্রশাসক বোর্ড থেকে সব ধরনের রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে প্রশাসক বোর্ড গঠন করা হয়েছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর