Alia-Ranbir: দেখতে দেখতে এক বছর, প্রথম বিবাহবার্ষিকীতে কীভাবে দিন কাটছে আলিয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভট্টরনবীর কাপুর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল গত বছর আজকের দিনেই। দেখতে দেখতে কেটে গিয়েছে এক বছর। প্রথম বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘৪৪০ কোটি টাকার অডিটোরিয়াম উদ্বোধন করছেন’, DA ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা দিলীপের

২০২২ সালের ১৪ এপ্রিল নিজেদের বাসভবনেই সীমিত অতিথিদের উপস্থিতিতে চার হাত এক হয় রনবীর ও আলিয়ার। বিয়ের পর বিভিন্ন সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নানা কথা বলেছেন অভিনেত্রী। এদিন আলিয়া নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘Happy Day’। প্রথম ছবিটি তাঁদের গায়ে হলুদ অনুষ্ঠানের এবং দ্বিতীয় ছবিটি মাসাই মারার, যখন রনবীর আলিয়াকে প্রোপোজ করেছিলেন।

alia1200
দেখতে দেখতে এক বছর, কেমন কাটল প্রথম বিবাহবার্ষিকী

গত বছর নভেম্বরে প্রথম সন্তানের জন্ম দেন আলিয়া। কাপুর পরিবারে ঘর আলো করে আসে কন্যা রাহা। প্রথম বিবাহবার্ষিকীতে আলিয়া, রনবীরকে শুভেচ্ছা জানিয়েছেন রনবীরের মা নিতু কাপুর সহ অনেকেই।

দেখতে দেখতে এক বছর, কেমন কাটল প্রথম বিবাহবার্ষিকী
দেখতে দেখতে এক বছর, কেমন কাটল প্রথম বিবাহবার্ষিকী

দেখতে দেখতে এক বছর, কেমন কাটল প্রথম বিবাহবার্ষিকী

alia bhatt ranbir kapoor
দেখতে দেখতে এক বছর, কেমন কাটল প্রথম বিবাহবার্ষিকী

উল্লেখ্য, ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে অভিনয় জীবনের শুরু আলিয়ার। প্রথম ছবির পর থেকেই একাধিক সাক্ষাৎকারে রনবীর কাপুরকে নিজের ‘ক্রাশ’ বলে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। আলিয়ার আগে দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কইফের সঙ্গে সম্পর্কে ছিলেন রনবীর কাপুর।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত