‘৪৪০ কোটি টাকার অডিটোরিয়াম উদ্বোধন করছেন’, DA ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পয়লা বৈশাখের আগে রাজ্যর মানুষকে বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। তবে এনিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: Donald Trump: ফের বিপাকে ট্রাম্প, টানা ৭ ঘণ্টা জেরা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে

শুক্রবার বিমানে আন্দামান যান দিলীপ ঘোষ। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী ৪৪০ কোটি তাকা ব্যয়ে অডিটোরিয়াম উদ্বোধন করছেন। স্বাভাবিকভাবেই লোকের মনে নানা প্রশ্ন উঠছে। ডি এ ধর্না চলছে আর এত কোটি তাকা দিয়েছে বিল্ডিং তৈরি করার মানে কি?”

WhatsApp Image 2023 04 14 at 13.01.39
‘৪৪০ কোটি টাকার অডিটোরিয়াম উদ্বোধন করছেন’, মমতাকে নিশানা দিলীপের

তিনি আরও বলেন, “বাংলায় অডিটোরিয়াম কম নেই। এত অডিটোরিয়াম থাকার পরও উনি প্যান্ডেল বেঁধে প্রশাসনিক বৈঠক করেন। আর আমাদের প্রোগ্রামের জন্য অডিটোরিয়াম দেওয়া হয় না।”

1681429568 mamata
‘৪৪০ কোটি টাকার অডিটোরিয়াম উদ্বোধন করছেন’, মমতাকে নিশানা দিলীপের

‘৪৪০ কোটি টাকার অডিটোরিয়াম উদ্বোধন করছেন’, মমতাকে নিশানা দিলীপের

'৪৪০ কোটি টাকার অডিটোরিয়াম উদ্বোধন করছেন', মমতাকে নিশানা দিলীপের
‘৪৪০ কোটি টাকার অডিটোরিয়াম উদ্বোধন করছেন’, মমতাকে নিশানা দিলীপের

গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, “কেন্দ্রের কাছে ভিক্ষা চাইব না শাড়ির আঁচল পেতে ভিক্ষা চাইব।” বিজেপি নেতা এর উত্তরে বলেন, “সকাল থেকে টাকা টাকা করেন কেন? সকাল হলেই টাকা, বিকেল হলেও টাকা, রাতেও টাকা।” অমিত শাহের বঙ্গ সফর নিয়ে দিলীপ ঘোষ বলেন, “এবার থেকে প্রতিমাসেই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত