Goa Assembly Election: গোয়ায় সরকার গঠনের বড় চ্যালেঞ্জ, ৩০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৪ ফেব্রুয়ারি রয়েছে আরব সাগরের পাড়ে বালুমাটিতে নির্বাচন। কিন্তু বালুমাটিতে ঘাসফুল ফোঁটাতে সক্ষম হবে তৃণমূল? গোয়ায় সরকার গঠনের বড় চ্যালেঞ্জ হলেও কংগ্রেস ছাড়াই তা সফল করতে চায় তৃণমূল। প্রচারের শেষ মুহুর্তে ৩০ জন তারকা প্রচারকদের নাম ঘোষণা করল ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ আচমকা জাতীয় দলের ডাক, এবার মেইন-ইন-ব্লুজের জার্সিতে চন্দননগরের ‘অভিষেক’

সেই তালিকায় প্রথমেই স্থান পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে রয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করতে পরবন বর্মা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে ব্যবহার করতে চায় তৃণমূল। রয়েছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী চার্চিল অ্যালেমাও এবং লুজিনহো ফেলেরিও।

tmc 1

এছাড়াও তারকা প্রচারকদের মধ্যে রয়েছেন গোয়ার ইনচার্জ মহুয়া মৈত্র, সাংসদ ডেরেক ও ব্রায়েন, জওহর সরকার এবং প্রসূণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছেন রাজ্যের দুই মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া এবং মনোজ তিওয়ারি।

tmc 2

যদিও করোনার কারণে প্রচারে কড়া বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। তবে গোয়ার নির্বাচনের জন্য কিছুটা শিথিলতা এনেছে কমিশন। ডোর টু ডোর ক্যাম্পেনের জন্য ৫ জনের পরিবর্তে ১০ জনকে মান্যতা দিয়েছে কমিশন। তবে নির্বাচন মুখী রাজ্যগুলিতে কোভিডের ভ্যাকসিনের ওপর দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে আগামী দিনে পদক্ষেপ নেবে কমিশন।

গোয়ায় সরকার গঠনের বড় চ্যালেঞ্জ, তারকা নিয়ে প্রচারে নামছে তৃণমূল 

গোয়ায় সরকার গঠনের বড় চ্যালেঞ্জ, তারকা নিয়ে প্রচারে নামছে তৃণমূল 
গোয়ায় সরকার গঠনের বড় চ্যালেঞ্জ, তারকা নিয়ে প্রচারে নামছে তৃণমূল 

ইতিমধ্যেই ২০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে তৃণমূল। এর মধ্যে তৃণমূলের প্রার্থী রয়েছেন ১১ জন। আগামী দিনে কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই। শিবসেনার তরফে জোটের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে একই সঙ্গে তৃণমূলের সঙ্গে জোটের জন্য রাজি হয়েছে এনসিপিও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর