আচমকা জাতীয় দলের ডাক, এবার মেইন-ইন-ব্লুজের জার্সিতে চন্দননগরের ‘অভিষেক’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজে অনুর্ধ্ব ১৯ এর টি টোয়েন্টি বিশ্বকাপ খলছে টিম ইন্ডিয়া। সেই দলেই জায়গা পাওয়ার কথাছিল অভিষেকের। জায়গা না পাওয়ায় আক্ষেপ করেছিলেন চন্দননগরের অভিষেক পোড়েল। কিন্তু সমস্ত কিছু বদলে দিল জাতীয় দলের ডাক। রবিবার ভিভের দেশে পাড়ি দিচ্ছেন বাংলার এই তরুণ প্রতিভা।

আরও পড়ুনঃ Match Fixing: ম্যাচ গড়াপেটায় কোনো FIR নয়, অভিনব রায় হাইকোর্টের

ইতিমধ্যেই ভারতীয় দলের ৫ জন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন। বোর্ড রিজার্ভ হিসাবে পাঁচ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছেন বাংলার অভিষেক পোড়েলের নাম। আচমকা পাওয়া এই সুযোগকে হাতছাড়া করতে একেবারেই নারাজ অভিষেক।

এর আগে অনুর্ধ্ব ১৯ থেকেই জাতীয় দলের সুযোগ পেয়েছেন বহু প্রতিভাবান খেলোয়াড়। সেটা মাথায় রেখেই নিজের সেরা মেলে ধরতে চান অভিষেক। অভিষেকের আশা, এখান থেকেই খুলে যেতে পারে আইপিএল অথবা সিনিয়র দলের দরজা।

আচমকা জাতীয় দলের ডাক, অভিষেকের স্বপ্নপুরণ 

আচমকা জাতীয় দলের ডাক, অভিষেকের স্বপ্নপুরণ 
আচমকা জাতীয় দলের ডাক, অভিষেকের স্বপ্নপুরণ

সম্প্রতি কোচবিহার ট্রফিতে বাংলার হয়ে নিজেদের সেরাটা মেলে ধরেছেন বাম হাতি ব্যাটসম্যান-কিপার। তিনটি শতরান ও তিনটি অর্ধশতরানের ইনিংস রয়েছে অভিষেকের। এখন ক্যারিবিয়ানদের দেশে গিয়েও বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে চান অভিষেক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত