Aindrila Sharma: লড়াকু মেয়ে ঐন্দ্রিলা, মায়ের কাছেই শিখেছিল ক্যান্সার জয়ের মন্ত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দু বার ক্যান্সারকে জয় করেছিলেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁর এই মরণ রোগকে জয় করার পিছনে যে শুধু তাঁর বন্ধু  সব্যসাচীর অবদান ছিল তা নয়। এই যুদ্ধের তাঁর সবথেকে বড় সাহস জুগিয়ে ছিল মা শিখা শর্মা। অতীতে তিনিও ২বার ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন।

আরও পড়ুন: শেষযাত্রাতেও ঐন্দ্রিলাকে আগলে সব্যসাচী, স্টুডিও পাড়ায় শান্তিশয়নে অভিনেত্রী

সেই যুদ্ধে জয় হয়েছিল তাঁর।  ২০০৭ সালে ওভারিয়ান ক্যানসার ধরা পড়েছিল অভিনেত্রীর মায়ের। ডাক্তাররা বলে দিয়েছিলেন, লাস্ট স্টেজ। কিন্তু তিনি আশা হারাননি। শেষ অবধি তিনি এই মরণ রোগকে হারিয়ে ফিরেছিলেন ১৫ বছর আগে।

বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ হয়ে সকারি চাকরিও করছেন। গত ১ নভেম্বর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ব্রেক স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ভেঙে পড়েন শিখা শর্মা। কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, “ওভাবে ওকে দেখতে পারব না।”

লড়াকু মেয়ে ঐন্দ্রিলা, মায়ের কাছেই শিখেছিল ক্যান্সার জয়
লড়াকু মেয়ে ঐন্দ্রিলা, মায়ের কাছেই শিখেছিল ক্যান্সার জয়

তবে পরবর্তীতে যখন ঐন্দ্রিলা চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন, তখন হাসপাতালে পৌঁছন শিখা। ৭ নভেম্বর সব্যসাচী জানিয়েছিলেন যে ঐন্দ্রিলার মা নিজের হাতে ওঁর ফিজিওথেরাপি করাচ্ছেন। চেষ্টা করছেন মেয়েকে ফিরিয়ে আনার। বারবার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও শেষ অবধি পেল না রক্ষা।

লড়াকু মেয়ে ঐন্দ্রিলা, মায়ের কাছেই শিখেছিল ক্যান্সার জয়ের মন্ত্র

aindrila motherতাঁর মতো লাখ লাখ মায়েরা মিরাকলের জন্য প্রার্থনা করছিলেন। ঐন্দ্রিলা যাতে সুস্থ হয়ে আবারও ফিরে আসেন, সেই কামনা করে চলেছিল গোটা বাংলা। কিন্তু এবার আর মৃত্যুকে জয় করে ফিরে আসতে পারলেন না ঐন্দ্রিলা। সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত