শত্রুঘ্নর কাছে হার, এবার প্রতিদ্বন্দ্বী জুন, তারকাকেন্দ্রে বারবার অগ্নিমিত্রাকেই ‘বাজি’ রাখছে বিজেপি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের এক মাস বাকি নেই। দীর্ঘ অপেক্ষার পর রবিবার বাংলায় দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। জল্পনা ছিল, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরানো হতে পারে। তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে অন্য মুখ চাইছে পদ্মের নেতৃত্ব। গতকাল প্রার্থী তালিকায় দেখা গেল মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলকে (BJP Candidate Agnimitra Paul)। দু’বছর আগেই আসানসোলে লোকসভা উপনির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থীর কাছে হারতে হয়েছিল তাঁকে। একবার ফের লোকসভায় এক তারকার বিরুদ্ধে প্রার্থী করা হল। এবার কী জয় আনতে পারবেন নাকি ফের তৃণমূল জয় ছিনিয়ে নেবে? চলছে নানা আলোচনা।

শত্রুঘ্নর কাছে হার, এবার প্রতিদ্বন্দ্বী জুন, তারকাকেন্দ্রে বারবার অগ্নিমিত্রাকেই 'বাজি' রাখছে বিজেপি!

আরও পড়ুন: ভোটে জিতলেই দিদি নং ওয়ানে ডাক পাবে হুগলীর দিদিরা, ‘প্রতিশ্রুতি’ রচনার

রবিবার বিজেপি বাংলার বাকি ১৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে। তার আগেই দিলীপ ঘোষের বাড়িতে যান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেম, ‘দিলীপ দার হাত ধরে রাজনীতিতে আসা। প্রার্থী তালিকা তো এখনও ঘোষণা হয়নি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই দাঁড়াব।’ তার কয়েক ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ্যে আসে। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গড় বলে পরিচিত মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে। দিলীপ ঘোষ এখানকার বিদায়ী সাংসদ, ২৪-এর ভোটে এই আসনটি বিজেপি ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।

শত্রুঘ্নর কাছে হার, এবার প্রতিদ্বন্দ্বী জুন, তারকাকেন্দ্রে বারবার অগ্নিমিত্রাকেই 'বাজি' রাখছে বিজেপি!

২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2019) আসানসোল থেকে বিজেপির টিকিটে জয় পান বাবুল সুপ্রিয়ো। পরবর্তীকালে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন। ২০২২ সালে আসানসোলে উপনির্বাচন হয়। তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বিজেপি আসানসোলে ভোজপুরী তারকা পবন সিংয়ের নাম ঘোষণা করলেও পরে তিনি সরে দাঁড়ান। ফলে এই আসনে এখনও প্রার্থী নিশ্চিত করতে হবে।

শত্রুঘ্নর কাছে হার, এবার প্রতিদ্বন্দ্বী জুন, তারকাকেন্দ্রে বারবার অগ্নিমিত্রাকেই ‘বাজি’ রাখছে বিজেপি!

শত্রুঘ্নর কাছে হার, এবার প্রতিদ্বন্দ্বী জুন, তারকাকেন্দ্রে বারবার অগ্নিমিত্রাকেই 'বাজি' রাখছে বিজেপি!
শত্রুঘ্নর কাছে হার, এবার প্রতিদ্বন্দ্বী জুন, তারকাকেন্দ্রে বারবার অগ্নিমিত্রাকেই ‘বাজি’ রাখছে বিজেপি!

মেদিনীপুরে জুন মালিয়ার নাম ঘোষণা হতেই বিজেপির অন্দরে শোনা গিয়েছিল, তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে গেরুয়া শিবির তারকা প্রার্থী দিতে চায়। সেক্ষেত্রে একাধিক তারকাদের নাম সম্ভাব্য নাম উঠে এসেছিল। অবশেষে অগ্নিমিত্রা পলকে মেদিনীপুরের টিকিট দেওয়া হল। উল্লেখ্য, আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে আসানসোলে। ভোট গণনা হবে আগামী ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর