তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস! লকডাউন তুলে নিল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই কি রাজ্যে বদলে গেল লকডাউনের দিন! আবারও লকডাউনের দিন বদল রাজ্য সরকারের। আগামী ২৮ অগাস্ট রাজ্যে লকডাউন থাকছে না। বুধবার নবান্নের তরফে লকডাউন নিয়ে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়। মুখ্যসচিব রাজীব সিনহা নয়া এই নির্দেশিকা জারি করেছেন। এর আগে ২৭ ও ২৮ অগাস্ট রাজ্যে লকডাউন থাকবে বলে ঘোষণা করা হয়। কিন্তু আজ ২৮ তারিখের লকডাউন তুলে নেওয়া হল।

আরও পড়ুনঃ ভারতেও আসছে রাশিয়ার ভ্যাকসিন। শুরু হল ব্যাপকহারে উৎপাদন।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। নবান্ন সূত্রে খবর, ২৮ তারিখ লকডাউন হলে টানা কয়েক দিন ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে।তাই ২৮ তারিখের লকডাউন বাতিল করা হয়েছে। কিন্তু সূত্রের খবর আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। লকডাউন ঘোষণার সময় সেকথা মাথায় ছিলনা মুখ্যমন্ত্রীর। পরবর্তী সময়ে ছাত্র পরিষদের নেতা এবং অন্যান্য দলীয় কর্মীরা মুখ্যমন্ত্রী কে মনে করান সেকথা।

সূত্রের খবর প্রথম দিন লকডাউনের সূচী ৩ বার পরিবর্তন করার ফলে সমালচনা হয়েছিল। তাই সাথে সাথেই ফের লকডাউনের দিঙ্কখন পরিবর্তন করা হয়নি। পরে ঘোষণা করা হল অন্যভাবে।উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে মুখ্যমন্ত্রী লকডাউন ঘোষণা করেছিলেন। কিন্তু যে তারিখ তিনি ঘোষণা করেন এক ঘন্টা পরেই তা বাতিল করে দেওয়া হয়। সেই একই রাতে প্রায় ছয় ঘণ্টা পর ফের বদলে দেওয়া হয় লকডাউনের তারিখ।

আরও পড়ুনঃ বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে রাজপথে হাজারো চাকরিপ্রার্থী।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, বকরি ইদ, রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস ইত্যাদি মাথায় রেখেই কিছু পরিবর্তন করা হয়েছে। আগস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ ও ৩১ তারিখ বাংলায় সম্পূর্ণ লকডাউন জারি থাকবে বলা হয় শুরুতে। কিন্তু আবার তা পরিবর্তন করা হল এবার সব পাল্টেলকডাউনের নতুন দিন করা হয় ৫ (বুধবার), ৮(শনিবার), ২০ (বৃহস্পতিবার), ২১ (শুক্রবার), ২৭ (বৃহস্পতিবার), ২৮ (শুক্রবার) এবং ৩১ সোমবার হবে পূর্ণ লকডাউন।এবার সেই ঘোষণা থেকেও সরে এল রাজ্য সরকার। জানিয়ে দেওয়া হল ২৮ তারিখের লকডাউন তুলে নেওয়া হচ্ছে।

রাজ্যসরকার জানিয়েছে লকডাউন তুলে নেওয়ার কারন ব্যাঙ্ক টানা বন্ধ থাকার সমস্যা। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার রাজ্য সরকারের লকডাউন তুলে নেওয়ার কারন হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কে উল্লেখ করে ট্রল এবং সমালচনা শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন