ফের ভাঙন তৃণমূলে, জোড়া পদ থেকে ইস্তফা উত্তরপাড়ার বিধায়কের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের ভাঙন তৃণমূলে, দল থেকে একসঙ্গে দুটি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। একদা মমতার আস্থাভাজনের মুখে বিপরীত সুর। সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিধায়ক জানিয়ে দিলেন, হুগলি জেলার দলের কোর কমিটি ও তৃণমূলের মুখপাত্র পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

আরও পড়ুনঃ বাংলার পদ্মশ্রী, জাতীয় সন্মানে বাংলার নারায়ণ-মৌমা সহ আরও ৭

মঙ্গলবার সকালেই দলের বিরুদ্ধে তার যে অভিমান রয়েছে, তা প্রকাশ্য়ে আনেন প্রবীরবাবু। তিনি জানান, কিছুক্ষণের মধ্য়েই যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন তিনি। সেইমতো বেলা বাড়তেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের বিধায়ক জানান, দলের একাংশই তাঁকে ভোটে হারাতে চেষ্টা করছিল।

তাই হুগলির পুরশুড়ায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের সভায় যাননি তিনি। তবে মুখ্য়মন্ত্রীর সভার আয়োজনে সব ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রবীরবাবুর অভিযোগ, বিধায়ক হওয়া সত্ত্বেও স্থানীয় কলেজের প্রশাসনিক ভবনের উদ্বোধনে তাঁকে ডাকা হয়নি। কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন, তাঁর নাম কার্ডে বাদ দিতে বলা হয়েছে।

ফের ভাঙন তৃণমূলে, যেখানে সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়কে ডাকা হয়েছিল। এখানেই শেষ নয়, শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের এই সরকার বিরোধী। যদিও এখানে কলেজের কমিটি গঠন হয়ে গেলেও তাকে কাজ করতে দেওয়া হয়নি। কাজ বন্ধকরে রাখতে বলা হয়েছিল। এমনকী মুখ্য়মন্ত্রী বলা সত্ত্বেও সেই কাজ এগোয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর