নজরবন্দি ব্যুরো: বাংলার পদ্মশ্রী, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্ম সম্মানে ভূষিত করা হল দেশ ও বিদেশের ১১৯ বিশিষ্টজনকে। বাংলা থেকে ‘পদ্ম’ সম্মান পেলেন মোট ৭ জন। বাংলা থেকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হল গুরুমা কামালি সোরেন(সমাজসেবা), জগদীশ চন্দ্র হালদার(শিক্ষা), নারায়ণ দেবনাথ(কলা), মৌমা দাস(খেলা), সুজিত চট্টোপাধ্যায়(শিক্ষা), বীরেন কুমার বসাক(কলা), ধর্ম নারায়ণ বর্মাকে(শিক্ষা)।
আরও পড়ুনঃ সাধারণতন্ত্রের দিনে দিল্লির রাজপথে বাংলার ‘সবুজসাথী’ ট্যাবলো
অন্যদিকে মহাবীর চক্র সম্মানে ভূষিত হন সন্তোষ বাবু। গালওয়ান সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করার সময় শহীদ হয়েছিলেন বীর সেনা সন্তোষ বাবু। তাই ‘মহাবীর চক্র’ নয় বরং ছেলের ‘পরমবীর চক্র’ পাওয়া উচিত ছিল, বলে জানান সন্তোষ বাবু-র বাবা। অন্যদিকে বিদেশিদের মধ্যে এবার ‘পদ্মবিভূষণ’ সম্মান দেওয়া হয়েছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নারিন্দার সিংকে। পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে ব্রিটেনের পিটার ব্রুকে(কলা), মার্কিন নাগরিক শ্রীকান্ত দাতার, মার্কিন নাগরিক রতল লাল ও বাংলাদশের নাগরিক কাজি সাজ্জাদ আলি জাহিরকে।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন, প্রধানমন্ত্রী মোদীর প্রাক্তন প্রিন্সিপ্যাল সেক্রেটারি নৃপেন মিশ্র, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ মোট ১০ জনকে।গত বছর ভারতীয় সঙ্গীত জগত্ হারিয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রহ্মণ্যমকে।
হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম সিনেমার একাধিক ছবিতে কন্ঠ দিয়েছিলেন এই শিল্পী। তাঁকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে কেন্দ্র। পাশাপাশি ‘প্রধানমন্ত্রী বাল পুরস্কারে’ সম্মানিত হতে চলেছে মেদিনীপুরের ছাত্র সৌহার্দ্য দে। আর্ট এন্ড কালচার বিভাগে বেছে নেওয়া হয়েছে সৌহার্দ্যকে। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রীর দফতর থেকে ইমেল করে জানানো হয় এই সুসংবাদ। দেশের মধ্যে বেছে নেওয়া হয়েছে মোট ৩২ জনকে, তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একাই রয়েছে সৌহার্দ্য।
বাংলার পদ্মশ্রী, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দফতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ছাত্র ছাত্রীদের উৎসাহিতও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে শুভেচ্ছা বার্তা। সম্মানিত করা হয়েছে জেলা শাসকের দফতর থেকেও। ছেলের সাফল্যে গর্বিত বাবা – মাও



