নজরবন্দি ব্যুরোঃ আজ সারাদেশ জুড়ে পালিত হচ্ছে ৭২তম সাধারণতন্ত্র দিবস। দিল্লির রাজপথে প্রদর্শিত হল বাংলার সবুজ সাথী ট্যাবলো। ১৯৫০ সালে আজকের দিনেই দেশে কার্যকর হয়েছিল ভারতেয় সংবিধান। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি ধুমধাম করে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এবারও তাতে ব্যতিক্রম হবে না।
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে চলছে কুচকাওয়াজ, শক্তি দেখাতে প্রথমবার তৈরি রাফাল।
তবে করোনাভাইরাস মহামারীর কারণে সব অনুষ্ঠানেরই বহর কিছুটা কাটছাঁট হয়েছে। দিল্লিতে ছোটো করা হয় কুচকাওয়াজের দৈর্ঘ্যপথ। অন্যবারের মতো এবারও বিজয় চক থেকে শুরু হয় কুচকাওয়াজ। তবে লালকেল্লার পরিবর্তে কুচকাওয়াজ শেষ হয় ন্যাশনাল স্টেডিয়ামে। অংশগ্রহণকারী জওয়ানের সংখ্যা কমেছে। করোনা সুরক্ষাবিধির জন্য কমেছে দর্শক সংখ্যা। ১.১৫ লাখের পরিবর্তে দর্শক সংখ্যা ২৫,০০০-এর আশপাশে বেঁধে রাখা হয়।
১৫ বছরের নীচে শিশু এবং কো-মর্বিডিটি থাকা প্রবীণদের অনুষ্ঠানে হাজির থাকার অনুমতি দেওয়া হয়নি। এমনকি এদিন, সিলকা সমরাস্ত্র সিস্টেমের নেতৃত্ব দিলেন ১৪০ এয়ার ডিফেন্স রেজিমেন্টের (সেলফ প্রপেলড) ক্যাপ্টেন প্রীতি চৌধুরী। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনার একমাত্র মহিলা বাহিনীর কমান্ডার। এছাড়াও প্রথমবার প্রজাতন্ত্র দিবসে রাজপথের আকাশ কাঁপাল রাফাল। ‘একলব্য’ ফর্মেশনে প্রথমবার প্রজাতন্ত্র দিবসে সামিল হল রাফাল যুদ্ধবিমান। সেই ফর্মেশনে একটি রাফাল, দুটি জাগুয়ার এবং দুটি মিগ-২৯ বিমান ছিল। ৩০০ মিটার উচ্চতায় এবং ঘণ্টায় ৭৮০ কিলোমিটার বেগে উড়ে যায় সেই ফর্মেশন।



