নজরবন্দি ব্যুরোঃ করোনার থেকেও বড় ভোট; ফের লকডাউনের সূচি বদলে দিলেন মুখ্যমন্ত্রী! মুখ্যমন্ত্রীর ঘোষণার ১ ঘন্টার মধ্যেই বাতিল হয়েছিল লকডাউনের ঘোষণা! আসলে লকডাউনের দিন বদল হয়েছিল রাজ্যে! আর একই দিনে আবার ৬ ঘন্টার মধ্যে ফের লকডাউনের নতুন দিনক্ষন ঘোষণা করল নবান্ন। ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। করোনার অব্যাহত গতিতে লাগাম লাগাতেই এই উদ্যোগ। কিন্তু ঘোষণার ৬ ঘন্টার মধ্যে দুবার বদলে গেল লকডাউনের দিন। রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। এই অবস্থায় ফের লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ চরম সংকটে রাজ্যের আইসিটি কম্পিউটার শিক্ষক-শিক্ষিকারা!


মঙ্গলবার নবান্নে প্রথম সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে আগামী ৩১ অগস্ট পর্যন্ত। তিনি তারিখ ঘোষণা করে দেন কবে কবে রাজ্যে লকডাউন পালন করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২ – ৫ – ৮ – ৯ – ১৬ – ১৭ – ২২ – ২৩ এবং ২৯ ও ৩০ আগস্ট রাজ্য সম্পূর্ণ লকডাউন থাকবে।প্রথম ঘোষণায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে শনি ও রবিবার পূর্ণ লকডাউন পালন করা হবে। সেই মতই দিন ক্ষন স্থির করা হয়েছে। তবে দুটি শনিবার এই নিয়ম কার্যকর করা হচ্ছে না বলেও জানান তিনি। ১ লা আগস্ট ইদের জন্য এবং ১৫ই আগস্ট শনিবার স্বাধীনতা দিবস এর কারনে।
আরও পড়ুনঃ মৃত্যু মিছিলের মাঝে শান্তির আবহ! করোনায় স্বস্তির আপডেট দিল রাজ্য!
এক ঘন্টা পরে এই ঘোষণা কিছুটা বদলে যায়। নতুন তালিকায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগস্টে ৯ দিন লকডাউন কার্যকর থাকবে। তারিখ গুলি হল ২ – ৫ – ৮ – ৯ – ১৬ – ১৭ – ২৩ – ২৪ ও ৩১! গণেশ চতুর্থীর মতো কিছু উৎসব ক্যালেন্ডারে মার্ক করা ছিল না। তাই প্রথম তালিকা করতে ভুল হয়েছিল বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী! কিন্তু দ্বিতীয়বারের ঘোষনাতেও স্থির সিদ্ধান্তে আসতে পারল না রাজ্য। ফের বদলে গেল দিন।


দ্বিতীয় বারের ঘোষণা প্রথম বারের মতই ভুল ছিল জানিয়ে তৃতীয়বার লকডাউনের দিন ক্ষন ঘোষণা করেচ নবান্ন। জানিয়ে দেওয়া হয়েছে ২ এবং ৯ অগস্ট লকডাউন হচ্ছে না রাজ্যে। কারন হিসেবে বলা হয়েছে, লকডাউনের তালিকা ঘোষণা করার পরে বিভিন্ন সম্প্রদায়ের তরফে তারিখ বদলের অনুরোধ আসার ফলেই এই সিদ্ধান্ত! নয়া সিদ্ধান্তের পরে লকডাউনের দিন কমে হল আগস্ট মাসের ৫ – ৮ – ১৬ – ১৭ – ২৩ – ২৪ ও ৩১!







