ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়, ক্যামাক স্ট্রিটে জ্বলছে বহুতল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়, গত কয়েকমাসে বারবারে শহরের বুকে ঘটে চলেছে অগ্নিকাণ্ড। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে বাহিনী। ক্ষয়ক্ষতির তালিকা মেলাতে নাস্তানাবুদ সব পক্ষ। দিন কয়েক আগেই নিউটাউনে আগুন নেভাতে ডাকতে হয়েছিল রোবট।

আরও পড়ুনঃ পরপর বৈঠকে রুটম্যাপ বাতলেছেন, দিল্লির বুকে প্রথম সাংবাদিক বৈঠক করবেন অভিষেক

তার পরেই ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়, ক্যামাক স্ট্রিটের এক বহুতলে আচমকাই আগুন লাগে। তড়িঘড়ি খবর মিলতেই উপস্থিত হয়েছে দমকলের ৮ ইঞ্জিন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি, সূত্রের খবর পরিস্থিতি বিচারে আনানো হতে পারে আরও ইঞ্জিন।

ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়, ৮ দমকলে চেষ্টা চালাচ্ছে নিয়ন্ত্রণের।

কিছুক্ষণ আগেই সেখানে উপস্থিত হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমও। যদিও এখনো পর্যন্ত আগুন লাগার কোন কারণ উঠে আসেনি। আগুন নিয়ন্ত্রণের পর আগুন লাগার কারণ এবং ক্ষয় ক্ষতির বিচারে বসবে বলেই খবর সূত্রের।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর