নজরবন্দি ব্যুরোঃ পরপর বৈঠকে রুটম্যাপ বাতলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনা ছিল যেমনটা। গতকালের ২১ এর শহিদ দিবস সামলে রাতেই পাড়ি দিয়েছিলেন দিল্লির পথে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের তড়িঘড়ি দিল্লি গমন যে যথেষ্ট তাতপর্যপূর্ণ সেকথা বলেছিলেন একাধিক রাজনীতিবিদ।
আরও পড়ূনঃ বৃহত্তর রাজনীতির আঙিনায় পা দেবার প্রথম পদক্ষেপ মমতার দিল্লি সফর, দেখা হবে মোদীর সাথেও
অনেকেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগেই একবার নিজে গিয়ে সব দেখে নেবেন অভিষেক। দলীয় তরফে খবর ছিল দিল্লিতে অধিবেশনে যোগদানকারী সাংসদ দের সঙ্গে কথা বলবেন তিনি। সংসদীয় রীতিনীতি, কক্ষের ভেতর আওয়াজ ওঠানো, কেন্দ্রকে চাপে ফেলা সব নিয়ে মুখ্যমন্ত্রী বাংলায় বসে যে ছক বানিয়েছেন সেসব বার্তা-পরিকল্পনা দিল্লিতে থাকা সাংসদদের পৌঁছে দেবেন নিজেই।
পরপর বৈঠকে রুটম্যাপ বাতলেছেন অভিষেক, এবার প্রথম দিল্লির বুকে দাঁড়িয়ে সাংবাদিকদের উত্তর দেবেন তিনি।

হয়েছেও তাই। আজ দু দফায় দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠক করেন তিনি। সকালে একপ্রস্ত বৈঠকের পর যোগ দেন অধিবেশনে। তার পরেই পূর্ব পরিকল্পনা মতো সুখেন্দু শেখরের বাড়িতে বসে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোরও। সূত্রের খবর একাধিক সংসদীয় রিতিনিতির মধ্যে বেশ জোর দেওয়া হয়েছে পেগাসাস নিয়ে।
প্রথম দিন থেকে বাংলা হোক বা দিল্লি তৃণমূল বারবার সুর চড়িয়েছে এই বিষয়ে। এর পর ৯ প্রশ্নের তালিকা তৈরি করে প্রত্যেক দিন সেই প্রশ্ন করেই কেন্দ্রকে চাপে রাখতে চাইছে মমতার দল। এসবের মধ্যেই অভিষেকের এবারের দিল্লি সফর আরও তাতপর্যপূর্ণ। দিল্লি জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এই প্রথম বার যখন দিল্লির বুকেও শোনা গিয়েছে মমতার বক্তৃতা।
এর পরে এই সফরেই দেশের রাজধানীতে প্রথম সাংবাদিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’বারের সাংসদ এর আগে কখনো দিল্লিতে সাংবাদিক বৈঠক করেননি। তবে এবার তিনি শুধু সাংসদ নন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক, এই সফরেই সকল জাতীয় সংবাদমাধ্যমকে ডেকে প্রশ্নের উত্তর দেবেন অভিষেক।



