SSC: দুর্নীতিতে জড়িত নিয়োগের সুপারিশ কমিটি, ১৫ দিনে তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ CBI-কে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি করছেন দিব্বি, অঙ্ক ও ইতিহাস পরীক্ষায় পাশ না করেও পেয়ে গিয়েছেন নিয়োগপত্র! বেলাইনে নিয়োগের ১৭টি সুনির্দিষ্ট অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে। পরিস্থিতি খতিয়ে দেখে নবম ও দশম শ্রেণির নিয়োগ সংক্রান্ত সুপারিশ কমিটির বিরুদ্ধেও এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ মন্ত্রী পরিচয়ে লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, রাজারহাট থেকে গ্রেফতার অভিযুক্ত

২০১৯-এর ১ জানুয়ারিতে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির নজরদারিতেই নিয়োগ প্রক্রিয়া চলে। কিন্তু সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। শেখ ইনসান আলি নামে এক ব্যক্তিকে দু’বার সুপারিশ পত্র দেয় স্কুল সার্ভিস কমিশন। সেই সুপারিশ অনুযায়ী তিনি চাকরিও করছিলেন একটি স্কুলে। তবে তাঁর চাকরি ইতিমধ্যেই বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এর আগে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অন্য একটি মামলায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। তবে সেই নির্দেশ কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। গতকাল শুনানিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশে ২ সপ্তাহের জন্যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চে। এবার ফের আরও এক মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল আদালত।

এদিনের শুনানিতে জানা যায় পরীক্ষায় পাশ না করেও ১৭ জন বহাল তবিয়তে চাকরি করছেন। কোন প্যানেলে তাদের নামও নেই। কিভাবে এতবড় দুর্নীতি বরদাস্ত করল সুপারিশ কমিটি তা জানতে চায় হাইকোর্ট। সেই কারনেই ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কে এই নিয়ে তদন্ত করার নির্দেস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে হাইকোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ দেয়া হয়েছে সিবিআইকে।

দুর্নীতিতে জড়িত নিয়োগের সুপারিশ কমিটি, ১৫ দিনে তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ CBI-কে

দুর্নীতিতে জড়িত নিয়োগের সুপারিশ কমিটি, ১৫ দিনে তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ CBI-কে
দুর্নীতিতে জড়িত নিয়োগের সুপারিশ কমিটি, ১৫ দিনে তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ CBI-কে

৩ দিন আগে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “প্যানেলে নাম নেই, তা সত্ত্বেও কীভাবে নিয়োগ? এটা চরম বিস্ময়ের, তদন্ত করুক জয়েন্ট ডিরেক্টর। কী করে এটা হল খুঁজে বের করতে হবে সিবিআইকে। এই দুর্নীতির পিছনে কারা আছে খুঁজে বের করুক সিবিআই।” এই কথা বলে কার্যত নজিরবিহীন নির্দেশ দেন তিনি। গগতাল সেই নির্দেশের উপরেই ২ সপ্তাহের স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন