নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর মত এবার রাজীবের সমর্থনে অনুগামীদের পোস্টার কলকাতায়! পোস্টারে দেখা নেই দল বা দলনেত্রীর ছবি। শুধু মন্ত্রীর সমর্থনে লেখা রয়েছে, “কাজের মানুষ-কাছের মানুষ”, “সততার প্রতীক” এবং “ছাত্র যুবর নয়েনের মণি”। শ্যামবাজার, গিরিশ পার্ক, কাঁকুড়গাছি, উল্টোডাঙা সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গা সহ হাওড়া মুম্বাই রোড সংলগ্ন এলাকায় এই পোস্টার-ফ্লেক্স দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ ভারতে করোনা টিকা বিক্রি এবং ছাড়পত্র করতে জরুরি অনুমতির আর্জি ফাইজারের!


উল্লেখ্য গতকালই রাজীব বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে তিনি নড়তে শুরু করেছেন! গতকাল টালিগঞ্জে এক অনুষ্ঠানে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “দলে যারা স্তাবকতা করে তাদের নম্বর বেশি। আমি পারি না বলে আমার নম্বর কম।” শুভেন্দু অধিকারীকে নিয়ে বনমন্ত্রীর দাবি, “শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে।”
আরও পড়ুনঃ নজরবন্দি-র খবরে শিলমোহর, শুভেন্দুর পর বেসুরো রাজীব! লাইনে আর কারা?
এখানেই থামেননি রাজীব, দলীয় শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিতবাহী পরামর্শ দিয়ে তিনি বলেন, “নেতাদের এত কেন ক্ষোভ-বিক্ষোভ অনুসন্ধান জরুরি। এসব আরও আগে ভাবা উচিত ছিল।” তিনি আক্ষেপ করে বলেন, “যারা মাঠেঘাটে কাজ করে, তারা প্রাধান্য পায় না। ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে। ভালকে খারাপ, খারাপকে ভাল বললেই মুশকিল।”


এর পাশাপাশি দলীয় শীর্ষ নেতৃত্বকে তোপ দেগে বলেন, “যারা ঠান্ডা ঘরে বসে থাকে তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে।” আর রাজীবের এই মন্তব্য করার ২৪ ঘন্তার মধ্যেই ঠিক শুভেন্দু অধিকারীর কায়দায় পোস্টার পড়ল তাঁর নামে! পোস্টারে লেখা রয়েছে মন্ত্রীর সমর্থনে লেখা রয়েছে, “কাজের মানুষ-কাছের মানুষ”, “সততার প্রতীক” এবং “ছাত্র যুবর নয়েনের মণি”!







