নজরবন্দি ব্যুরোঃ সদ্য গোয়া সফর সেরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সংগঠন তৈরির কাজ শুরু হয়েছিল আগেই। সফরে গিয়ে রাজনৈতিক চমকও দিয়েছেন তৃণমূল নেত্রী। মমতা ফেরার পরই এবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুত্রের খবর চলতি মাসের ১০ তারিখ ৩ দিনের সফরে উপকূলের রাজ্যে যেতে পারেন তিনি।
আরও পড়ুনঃ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড চিহ্নিত করতে এবার নির্দেশ নবান্নের


তবে সফরসূচি এখনও চূড়ান্ত নয়। বদলাতে পারে দিনক্ষণ। তবে শীঘ্রই অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া যাবেন, তা নিশ্চিত। ২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। এমটাই ঠিক হয়েছে দলের তরফে। আর সেই কারণেই অভিষেকের এই সফর বলে মনে করা হচ্ছে। সম্ভবত ৩ দিনের জন্য গোয়া যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সেখানে দলের একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। উল্লেখ্য গত ২৮ অক্টোবর তিন দিনের গোয়া সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। TMC-র পতাকা হাতে তুলে নেন প্রখ্যাত অভিনেত্রী নাফিসা আলি ও গোয়ার উদ্যোগপতি মৃণালিনী দেশপ্রভুও।


মমতার পর এবার গোয়া সফরে অভিষেক
এরই মধ্যে বিধায়ক তথা গোয়ার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই মমতার সঙ্গে দেখাও করেন। তার আগে তিনি টুইটে লেখেন, ‘বিজেপিকে টক্কর দিতে গোয়ায় একটা শক্তিশালী টিম তৈরি করতে দু বছর ধরে অপেক্ষা করছি। দুর্নীতিতে ভরা বিজেপি সরকারকে শেষ করতে বিরোধী ঐক্য গুরুত্বপূর্ণ। ২০২২-এর কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’







