নজরবন্দি ব্যুরোঃ ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবু ও দিদিয়া অথাত বাস্তব জীবনে আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর নাকি চুটিয়ে প্রেম করছেন? এবার ফের নতুন তথ্য উঠে এলো তাঁদের ব্যাপারে। তাঁরা নাকি নববর্ষেই চারহাত এক করতে চলেছে অথাত তাঁরা নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে।

তবে এই তীব্র গুঞ্জন যত রটেছে। ততই নেটিজেন দের নিশানায় উঠে এসেছে কৌশাম্বী। অনেক নেটিজেন আবার মন্তব্য করেছেন কৌশাম্বী উদ্দেশ্যে অন্যের প্রেমিক ছিনিয়ে নিয়ে নাকি ঘর বাঁধার স্বপ্ন দেখছেন অভিনেত্রী। অনেকে ছি ছি লিখেছেন। লিখছেন যে সম্পর্কে কেউ দিদি হয়ে বয়েসে বড় হয়ে কিকরে নিজের ভাই এর সাথে প্রেম করতে পারে। অনেকে আবার মিঠাই এর সাথে সিডের বাস্তবে বিয়ে না হওয়ার জন্য কৌশাম্বী কেই দায়ী করেছেন।

অবশেষে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী মুখ খুলল। সমাজ মাধ্যমে সমস্থ অভিযোগের বিরুদ্ধে তিনি সবর হলেন, তিনি ট্রলারদের উদ্দেশ্যে লিখেছেন “আমি যদিও তোমার কথার উত্তর দিতে বাধ্য নই, তবু দিচ্ছি। কে কার বয়ফ্রেন্ড ছিনিয়ে নিয়েছে একটু বলুন তো? কীসের ভিত্তিতে এই ধরনের কথা বলেন আপনারা? হ্যাঁ, আমি কিছু মানুষের অসুস্থ মন্তব্য মুছে দিই কারণ নেতিবাচক কিছু আশেপাশে রাখতে চাই।” “সুবুদ্ধি হোক, হতাশা কমুক। ভাল থাকুন। আর সবচেয়ে বড় কথা, দ্রুত সুস্থ হয়ে উঠুন।” কেন এত ক্ষোভ তাঁর প্রতি?
নববর্ষে চারহাত এক হতে চলেছে উচ্ছেবাবু- দিদিয়ার! নেটপাড়া তোলপাড় অবশেষে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী মুখ খুলল

মিঠাই ধারাবাহিকের হাজার হাজার দর্শক রয়েছেন। তবে তাঁর মধ্যে যেমন ট্রোলার বা নেতিবাচক দর্শক রয়েছে তেমনই রয়েছে হাজার হাজার অনুরাগী। তাঁরা তাঁদের প্রিয় অভিনেতা, অভিনেত্রীর উদ্দেশ্যে বলেছেন কে কেন কাকে তাঁর জীবনসঙ্গী বানাবে সেটা সম্পূর্ণ তাঁদের নিজেদের ব্যাপার। ধারাবাহিকে তাঁরা দিদি ভাই হয়েছে বলে কি বাস্তব জিবনেও তাঁদেরকে ভাই বোন সম্পর্কে থাকতে হবে? এই যুগে থেকেও মানুষ কীভাবে এতটা বোকা হতে পারে?



