Bengali new year: ঘরে আসতে চলেছে ঋদ্ধিমা-গৌরবের ছোট্ট নতুন অতিথি, নববর্ষে অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন সেই সুখবর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ নববর্ষ। এই শুভক্ষণে সকলের সাথে ভাগ করে নিল নতুন ছোট্ট মিষ্টি অতিথির ঘরে আসার খবর। মা হতে চলেছে ঋদ্ধিমা চক্রবর্তী এবং গৌরব চক্রবর্তী বাবা হতে চলেছেন। চক্রবর্তী পরিবারে যে খুশির খবর আসছে তা সকলের সাথে অবশেষে ভাগ করে নিলেন দম্পতি।

আরও পড়ুনঃ  নববর্ষেই আশঙ্কাবাণী, দহনজ্বালা থেকে এখনই রেহাই নেই, কি বলছে হাওয়া অফিস

আজ নববর্ষের শুভক্ষণে নিজেদের খুশির মুহূর্তের ছবি তাঁদের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে ঋদ্ধিমা একটা সাদা সুন্দর পোশাক পরে দাড়িয়ে রয়েছেন। এবং তাঁকে আগলে রয়েছেন গৌরব একটি সুন্দর নীল পোশাক পরে। তাঁদের পোজ দেখেই বোঝা যাচ্ছে যে নতুন অতিথির আগমনের বার্তা দিচ্ছে তাঁরা। গৌরবের হাত রয়েছে একদম ঋদ্ধিমার পেটে। এই ছবি পোস্ট করেই তাঁরা লিখেছেন “নতুন যাত্রা শুরু করতে চলেছি। নববর্ষের এই শুভ দিনে সবাইকে জানাতে চাই, আমাদের কোলে আসতে চলেছে নতুন সদস্য। সকলের আশীর্বাদ জরুরি।”

Gaurav Chakraborty- Ridhima Ghosh Liplock: প্রেমের ১১ বছর! ভেজা চুমুতে প্রেমমাখা মুহূর্ত শেয়ার গৌরব-ঋদ্ধিমার - Tollywood bengali cinema - Aaj Tak Bangla

ঋদ্ধিমা-গৌরবের সম্পর্ক বহু পুরনো। তাঁদের প্রথম ছবি ‘রং মিলান্তি’ তে একসঙ্গে অভিনয় করার সময়ই তাঁদের বন্ধুত্বের সূচনা হয়। পরে সেই বন্ধুত্ব পরিনতি পায় ভালবাসায়। তারপর ২০১৭ সালে নভেম্বর মাসে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইতিমধ্যেই ছয় বছর তাঁদের বিয়ে হয়েছে। অবশেষে ছয় বছর পর সুখবর এলো তাঁদের ঘরে।

ঘরে আসতে চলেছে ঋদ্ধিমা-গৌরবের ছোট্ট নতুন অতিথি,ঋদ্ধিমা-গৌরবের সম্পর্ক বহু পুরনো

দেওরের সঙ্গে পর'কীয়া করছে জনপ্রিয় অভিনেত্রী! সন্দেহ হয় অভিনেতা স্বামীর! তারপর... » Khabor24x7

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তীর ছেলে এবং পুত্রবধূ ঋদ্ধিমা-গৌরব। তাঁদের এই সুখবরে খুশি হয়েছে কারণ তারাও দাদু ঠাকুমা হচ্ছে। তবে এই নয় যে তাঁরা প্রথম দাদু ঠাকুমা হচ্ছে এর আগে তাঁদের ছোট ছেলেও তাঁদের কে সন্তান উপহার দিয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত